চৌধুরী ফরিদের : বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগের আওতায় আনতে সন্দ্বীপে সাগরের তলদেশে ১৬ কিলোমিটার জুড়ে ৩৩ হাজার ভোল্টের ২টি ক্যাবল স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এই বিদ্যুতায়নে বিস্তীর্ণ এলাকায় শিল্পায়নসহ ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রায় বিপ্লব ঘটবে বলে মনে করছেন জনপ্রতিনিধিরা।
সাবমেরিন পাওয়ার ক্যাবলের মাধ্যমে আগামী জুনে প্রথমবারের মতো বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগের আওতায় আসছে সন্দ্বীপ উপজেলার লক্ষাধিক মানুষ। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান জেড টিটি গত ২১ ডিসেম্বর অত্যাধুনিক জাহাজের মাধ্যমে সাগরের ১৮ ফুট গভীরে ১৬ কিলোমিটার জুড়ে ৩৩ হাজার ভোল্টের ২টি ক্যাবল বসানোর কাজ শুরু করে। ৪০ দিনে ৩টি কোর ও একটি অপটিক্যাল ফাইবারসহ ২টি ক্যাবল স্থাপনের কাজ শেষ হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ শেষ হয়েছে। বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইভারে ইন্টারনেট সংযোগের আওতায় আসলে সন্দ্বীপে শিল্পাঞ্চল প্রতিষ্ঠাসহ পুরো এলাকায় বিপ্লব হবে বলেছেন স্থানীয় এমপি। জাতীয় গ্রিডে বিদ্যুৎ আসার খবরে আনন্দে উদ্বেলিত পুরো সন্দ্বীপ বাসী।
আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে








