চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন যাবে, তবু বেগম জিয়াকে মুক্ত করব: মান্না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

জীবন যাবে তবু বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার দুপুরে সাত দফা দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায়  তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ। হাঁটতে পারেন না। চলতে পারেন না। সরকার বেগম খালোদা জিয়াকে জেলে মেরে ফেলতে চায়। কিন্তু তাকে মরতে দেব না। জীবন যাবে, তবু বেগম খালোদা জিয়াকে মুক্ত করব।

‘আজকের এই ভিডিও প্রধানমন্ত্রী, আইজিকে পাঠান। দেখান মানুষ বেগম জিয়াকে কত ভালোবাসে। মানুষ গণতন্ত্রের পক্ষে। অত্যাচারীর বিপক্ষে।’

সংসদ বাতিল করার দাবি জানিয়ে মান্না বলেন, সামনে নির্বাচন। মাত্র ২ মাস সময়। আমাদের এক নাম্বার কথা-শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন নয়। একসাথে দুই সংসদ চলে না। সংসদ রেখে নির্বাচন হবে না। বাতিল করতে হবে।

‘এবার সংলাপে সবকিছু লিখিত থাকতে হবে। মুখে মুখে কথা চলবে না। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। গ্রেপ্তার বন্ধ করতে হবে।’

Reneta

‘সংবিধানের মধ্যে থেকে যে নতুন সরকার হবে প্রধানমন্ত্রী হিসেবে সেখানে শেখ হাসিনা থাকতে পারবেন না। সরকার দাবি না মানলে রাজপথ প্রকম্পিত করে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেগম খালেদা জিয়া স্বাধীনতার ঘোষকের স্ত্রী। তিন তিন বারের প্রধানমন্ত্রী। তার প্যারোলে মুক্তির প্রয়োজন নেই। খালেদা জিয়াকে অনুকম্পা করবে এমন কেউ দেশে নেই। সময় এসেছে আপনাদেরকে প্যারোলে কবরে যেতে হবে৷

তিনি আরো বলেন, এই মঞ্চে যারা আছেন সবাই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। দেখুন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের দল বিএনপি। এখানে সব মুক্তিযোদ্ধা এক হয়েছেন। আজকে যারা গণতন্ত্রের বিশ্বাস করে না তারা সবাই স্বাধীনতা বিরোধী।

‘বিশ্বাস করেন, শেখ হাসিনাকে রেখে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। বেগম খালেদা জিয়াকে  মুক্তি না দিয়ে সুষ্ঠু নির্বাচন হয় না। গৃহপালিত নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। সেনা বাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। যারা এগুলোতে বিশ্বাস করেন, তাদের জন্য শেষ কথা- ৭ দফা দাবি বাস্তবায়ন ছাড়া নির্বাচন নয়।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারও বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নয়। নিঃশর্ত মুক্তি দিতে হবে। এর বিকল্প নয়। ব্যারিস্টার মওদুদও বক্তব্য একই দাবি করেন।

দেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন এ রাজনৈতিক জোটের জনসভা দুপুর ২টায় শুরুর কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকেন।

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ সাত দফা দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় আয়োজন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াজাতীয় ঐক্যফ্রন্টড. কামাল হোসেনমাহমুদুর রহমান মান্নালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT