চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জি কে শামীমের দেহরক্ষীরা কীভাবে অস্ত্রের লাইসেন্স পেল: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ন ০৩, মার্চ ২০২০
- সেমি লিড, আদালত
A A

অস্ত্র আইন ও অর্থ পাচারের দুই মামলায় গ্রেপ্তার আলোচিত ঠিকাদার জি কে শামীমের চার দেহরক্ষী কোন যোগ্যতায় কীভাবে অস্ত্রের লাইসেন্স পেলেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

এছাড়া কেন তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে তা এবং তাদের আয়কর রিটার্নের তথ্য আগামী বুধবার হলফনামা আকারে হাইকোর্টে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

শামীমের চার দেহরক্ষী হচ্ছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন ও মো. সামশাদ হোসেন।

এই চার আসামির জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. শামীম সরদার।

ঢাকা মহানগর দায়রা জজের অবকাশকালীন আদালত গত ২৪ ডিসেম্বর জি কে শামীমের চার দেহরক্ষীর জামিন আবেদন নামঞ্জুর করলে তারা ৩ ফেব্রুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করেন। এরপর হাইকোর্ট তাদের জামিন প্রশ্নে রুল জারি করে। সে রুলে আসামীদের কেন তাদের জামিন দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়। ওই রুলের শুনানি নিয়ে আজ হাইকোর্ট আদেশ দিলেন।

Reneta

এর আগে গত বছরের ২০ সেপ্টেম্বর জিকে শামীম ও তার সাত দেহরক্ষীকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই সাত দেহরক্ষীর মধ্যে হাইকোর্টের আজকের আদেশ প্রাপ্ত চারজনের বাইরে বাকিরা হলেন- দেলোয়ার হোসেন, মোরাদ হোসেন ও আনিছুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জিকে শামীমহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে বর্ষসেরা হলেন বাংলাদেশের রিশাদ

এপ্রিল ১, ২০২৬
নির্মাতা রায়হান রাফী ও পরিবেশক রাজ হামিদ

‘রাফী নামই ব্র্যান্ড’— এবার বিদেশের বাজারে ‘প্রেশার কুকার’

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু, রোববার সারাদেশে টিকা কর্মসূচি শুরু

এপ্রিল ১, ২০২৬

সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই

এপ্রিল ১, ২০২৬

‘প্রিন্স’ নিয়ে খোলামেলা শাকিব

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT