চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়া পরিবারকে নিশ্চিহ্নের উদ্দেশ্য আ. লীগের নেই: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার কোনো উদ্দেশ্য আওয়ামী লীগ কিংবা সরকারের নেই।

মঙ্গলবার ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন: আমরা কেনো তাদের নিশ্চিহ্ন করতে যাবো। বিএনপি একটা বড় দল। এ দলটা গণতান্ত্রিক রাজনীতিতে বিরোধী দল হিসেবে থাকলে আমাদের কোনো ক্ষতি নেই।

জিয়া পরিবারের কেউই এ নির্বাচনে প্রার্থী হতে পারলো না, তাহলে কি আওয়ামী লীগের বড় প্রতিপক্ষ বিলুপ্তির পথে?

এমন প্রশ্নের জবাবে কাদের বলেন: আমার পাপে আমি ভিক্টিম হচ্ছি। এতে অন্যদের কী করার আছে। আপনি অপরাধ করেছেন। এতিমের টাকা আত্মসাৎ করেছেন এতে মামলা হয়েছে। ১০ বছর মামলাটাকে বিলম্বিত করা হয়েছে। রায় বিরুদ্ধে গেছে। হাতে-নাতে প্রমাণ আছে। এটা আদালতের সিদ্ধান্ত।

‘‘জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার কোনো উদ্দেশ্য তো আওয়ামী লীগের নেই। আমি বারবার বলছি গণতন্ত্র হচ্ছে দুই চাকার সাইকেল। পার্লামেন্টারি গণতন্ত্রের একদিকে সরকারি দল। অন্যদিকে বিরোধী দল। অপজিশনকে বাদ দিয়ে তো পার্লামেন্টারি গণতন্ত্র হয় না। আমাদের এখানে কোনো সমস্যা নেই।’’

Reneta

তিনি বলেন: তবে ইতিহাস বলে জিয়া পরিবারই বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য সব ধরনের চক্রান্ত-ষড়যন্ত্র করেছে। বঙ্গবন্ধুকে কারা হত্যা করেছে৷ বঙ্গবন্ধুর খুনীদের কারা আশ্রয়- প্রশ্রয় দিয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধ করতে ইনডিমনিটি অধ্যাদেশ জারি করেছে কে। তারপরও রাজনৈতিকভাবে তাদের (বিএনপি) হুমকি – হয়রানির করতে যাইনি।

পাবনায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহতদের বিষয় জানতে চাইলে কাদের বলেন, এসব ঘটনা সামাজিক কারণেও ঘটতে পারে।

বিএনপির ১৪১ জন ও আওয়ামী লীগের ৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে এতে কি লেভেল প্লেয়িং ফিল্ড হয় বলা যায় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: আওয়ামী লীগের মনোনয়নে টিকেছে ২৭৮ জন, বিএনপির ৪৫৫ জন। এখনও বাকি আছে। নির্বাচন করবে কয় জন? ঐক্যফ্রন্ট আছে, তাদের শরিকরা আছে। সবাই কি বিএনপির? নির্বাচনে ৩০০ জন প্রার্থী হবে।

‘আওয়ামী লীগ নির্বাচন থেকে সরে দাঁড়াবে’ জেএসডির সভাপতি আ স ম রবের এ বক্তব্যকে হাস্যকর কথার বিশ্ব রেকর্ড বলেও মন্তব্য করে কাদের।

‘‘জাতীয় পার্টির মনোনয়ন বাতিল হয়েছে এটা নির্বাচন কমিশনের ব্যাপার। পদ থেকে সরানোও তাদের দলীয় বিষয়। আমাদের কিছু করণীয় নয়। এতে করে মহাজোটের ঐক্যপ্রক্রিয়া ইমপ্যাক্ট হবে না।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT