জিয়াউর রহমান দেশের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙ্গে ফেলেছিলেন বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে রাষ্ট্রপতি হয়েছিলেন এরশাদ। এছাড়া জিয়াউর রহমানের আমলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের গুম-খুনের তালিকা করে রাখতে বলেছেন তিনি।
শনিবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
এসময় স্বাধীনতা পরবর্তী সময় থেকে নানা সংকটের মধ্য দিয়ে দল ও দেশকে এগিয়ে নেয়ার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশের গণতান্ত্রিক শাসন এবং নির্বাচনী ব্যবস্থা ভেঙ্গে ফেলার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দায়ী করেন তিনি।
এছাড়া আয় বৈষম্য এবং ধনী গরিবের ব্যবধান কমিয়ে দেশের মানুষের উন্নয়ন অব্যাহত রাখতে দেশবাসীর সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:









