চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জিয়ানগর’ উপজেলার নাম ‘ইন্দুরকানি’ পুনর্বহালের সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

নিকারের বৈঠকে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার নাম ইন্দুরকানি পুনর্বহালের সিদ্ধান্ত হয়েছে। কুমিল্লায় লালমাই উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভার ওই নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পিরোজপুর সদর উপজেলার পারেরহাট, বালিপাড়া ও পত্তাশী ইউনিয়ন নিয়ে ১৯৭৬ সালে ইন্দুরকানি থানা গঠিত হয়েছিল। পরে ২০০২ সালের ২১ এপ্রিল বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামানুসারে ইন্দুরকানি থানার নামকরণ হয়েছিল জিয়ানগর উপজেলা।

এছাড়া নিকারের বৈঠকে চট্টগ্রামের দোহাজারি ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করা হয়েছে।

বৈঠকে মন্ত্রিসভা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে বন বিভাগের প্রাকৃতিক ও সৃজিত বনের গাছ কাটা ও অপসারণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

তিতাস গ্যাসকে তিন কিলোমিটার জায়গায় ১৩ হাজার ৩৫৬টি গাছ কাটার অনুমোদন দেয়া হয়েছে। এর বিপরীতে তিতাস গ্যাস কোম্পানি দ্বিগুণ পরিমাণ গাছ রোপন করবে।

বৈঠকে ব্যাটালিয়ন আনসার সংশোধন আইন ২০১৬ এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। সংশোধন আইন অনুযায়ী যদি কোন সদস্য ৬ বছর আনসার বাহিনীতে কর্মরত থাকেন তবে বাহিনীতে তিনি স্থায়ী হওয়ার যোগ্য হবেন।

মন্ত্রিসভার বৈঠকে ২০১৬ সালের ৫ থেকে ৯ সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে জানানো হয়।

 

ট্যাগ: মন্ত্রিসভামন্ত্রিসভার বৈঠক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রুশ হ্যাকিংয়ের অভিযোগ মেনে নিয়েছেন ট্রাম্প

পরবর্তী

প্রকল্প বাস্তবায়নে ১৩ হাজার ৩৫৬ গাছ কাটতে মন্ত্রিসভার অনুমোদন

পরবর্তী

প্রকল্প বাস্তবায়নে ১৩ হাজার ৩৫৬ গাছ কাটতে মন্ত্রিসভার অনুমোদন

বনানীর বহুতল ভবনে আগুন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT