চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিহাদের মৃত্যু: ২০ লাখ টাকা ক্ষতিপূরণ পেলেন মা-বাবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

রাজধানীর শাহজাহানপুর রেল কলোনিতে পাইপের ভেতরে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবার (মা-বাবা) কে ২০ লাখ টাকা ‘ক্ষতিপূরণ দিয়েছে’ ফায়ার সার্ভিস এবং রেলওয়ে।

এর মধ্যে ফায়ার সার্ভিস ১০ লাখ টাকার পে অর্ডার এবং রেলওয়ে ১০ লাখ টাকার চেক দিয়েছেন বলে জানীয়েছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম।

তিনি জানান, চেক এবং পে অর্ডার জিহাদের পরিবারের একটি যৌথ অ্যাকাউন্টে জমা হয়েছে। তবে এখনো চেক বই জিহাদের বাবা-মা পাননি।

Banglabid

উত্তরা ব্যাংকের মতিঝিল শাখায় যৌথ অ্যাকাউন্টে গত বৃহস্পতিবার জমা করা চেক আর পে-অর্ডারের বিষয়ে ব্যাংক স্টেটমেন্ট চাওয়া হয়েছে। আগামি ১৪ আগস্ট এই মামলার পরবর্তী তারিখে ওই ব্যাংক স্টেটমেন্ট আদালতে হলফনামা আকারে দাখিল করা হবে বলে জানান এই আইনজীবী।

শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রায় গত ৫ আগস্ট বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রায় দেন।

Reneta

আদালতে জিহাদের পরিবারের জন্য ক্ষতিপূরণের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম। আর বাংলাদেশ রেলওয়ের পক্ষে ছিলেন আইনজীবী শহিদুল ইসলাম ও ফায়ার সার্ভিসের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুর রেল কলোনিতে খোলা থাকা কয়েক’শ ফুট গভীর একটি নলকূপের পাইপের ভেতরে পড়ে মারা যায় চার বছরের শিশু জিহাদ।

এরপর ২০১৪ সালের ২৮ ডিসেম্বর জিহাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম একটি রিট করেন।

সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রায় দেন। রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে রেলওয়ে ১০ লাখ টাকা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ দেয়া হয়।

এরপর সে রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রেলওয়ে ও ফায়ার সার্ভিস। সে লিভ টু আপিল খারিজ হওয়ার পর ক্ষতিপূরণ পেল জিহাদের পরিবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনাল্ডো আইসিইউতে

পরবর্তী

মেহেরপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতায় বিপর্যস্ত হাজারও মানুষ

পরবর্তী

মেহেরপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতায় বিপর্যস্ত হাজারও মানুষ

পৌর এলাকায় থেকেও বছরে ছয় মাস পানিবন্দী

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT