চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিহাদের মৃত্যুর ঘটনায় সেই প্রকৌশলীর জামিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ পূর্বাহ্ণ ২১, মে ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত নলকূপের মধ্যে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় করা মামলার অন্যতম আসামি প্রকৌশলী জাহাঙ্গীর আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন করেন জাহাঙ্গীর আলম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্ত পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

গত ২৬ ডিসেম্বর শাহজাহানপুর কলোনির মাঠে খেলতে গিয়ে শিশু জিহাদ ওয়াসা ও রেলওয়ে কর্তৃপক্ষের অরক্ষিত গভীর নলকূপের পাইপে পড়ে যায়। দীর্ঘ ২৩ ঘণ্টা অভিযান চালিয়েও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারে ব্যর্থ হয়।

পরে কয়েকজন যুবক নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি খাঁচার সাহায্যে শিশু জিহাদের মৃতদেহ উদ্ধার করেন।

ওই ঘটনায় জিহাদের বাবা নাসির উদ্দিন ২৮ ডিসেম্বর ফৌজদারি আইনের ৩০৪/ক ধারায় মামলা দায়ের করেন।

মামলার দুই আসামি হলেন, শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসানোর দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান জেএসআরের মালিক আব্দুস সালাম এবং রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। ঠিকাদার সালাম ৮ মার্চ আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। এ ছাড়া অপর আসামি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশু জিহাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬

জনগণ ও দেশের উন্নয়নে সামাজিক কাজ জোরদার করতে চীনের নতুন নির্দেশিকা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT