চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিসানকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

দুবাইয়ে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী জিসানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খাঁন।

শনিবার রাজধানীর স্বামীবাগে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী আশ্রম ও মন্দিরে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী জিসানকে দেশে ফেরানোর প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: আরব আমিরাতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি নাই। এ বিষয়ে ইন্টারপোল যুক্ত রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে।

Banglabid

তিনি বলেন: জিসান আমাদের লিস্টেড আসামি। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে আমরা ১৫ বছর আগেই ইন্টারপোলের সহায়তা চেয়েছিলাম। দুবাই সরকার আমাদের সহযোগিতা করছে। তারা জিসানকে গ্রেপ্তার করে আমাদের জানিয়েছে। আশা করি তাকে দ্রুত ফিরিয়ে আনতে পারবো।

আরেক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন: ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমানের বিষয়ে তদন্ত করা হবে।

‘অপরাধী যেই হোক; সে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ বা যে দলের নেতাই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি হতে হবে।’

Reneta

এর আগে বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, তার কন্যা শেখ হাসিনা সেই পথেই চলছেন। এরই ধারাবাহিকতায় চলতি বছর সারা দেশে ৩২ হাজারের বেশি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে।

আসাদুজ্জামান খাঁন বলেন: আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে উদযাপন করি ও করবো। ধর্ম যার যার উৎসব সবার। সে ভাবে ধর্ম যার যার রাষ্ট্রও সবার।

এসময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিআইজি কৃষ্ণপদ রায়সহ অন্যনান্যরা উপস্থিত ছিলেন।

বস্ত্র বিতরণ কার্যক্রমে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি পংকজ নাথের সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্ব শিক্ষক দিবস ও আমাদের শিক্ষক সমাজ

পরবর্তী

নিজের না বলা কথা নিয়ে চ্যানেল আইয়ে অপু বিশ্বাস

পরবর্তী

নিজের না বলা কথা নিয়ে চ্যানেল আইয়ে অপু বিশ্বাস

দাঁত ভাঙা জবাব-ওবায়দুল কাদের

মাইনরিটিদের সম্পদের দিকে তাকালেই দাঁতভাঙা জবাব: কাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT