চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম মরিসনের ৪৪তম মৃত্যু বার্ষিকী আজ

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৫:৫০ পূর্বাহ্ন ০৩, জুলাই ২০১৫
বিনোদন
A A

রক সঙ্গীতের মহাকাব্যে এক বিপ্লবী নায়ক তার কবিতাই ছিল গান আবার গানই যেন কবিতা। পারফর্ম করার সময় “কথিত শব্দ” শুনে শুধু স্তব্ধ হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তিনি একাধারে গায়ক সুরকার গীতিকার লেখক ও চলচ্চিত্র পরিচালক থাকলেও নিজের অভ্যন্তরের গহীন থেকে উঠে আসা রাতেধারার এক ঐন্দ্রজালিক রূপায়ন তার মাঝে যোগ করেছিল অনন্য কবি সত্ত্বার। বিশ্বজনীন অন্য ভূমির শিখরে দাড়িয়েও নিজেকে সে কবি ভাবতেই ভালবাসতো।

জেমস ডগলাস মরিসন, সবাই তাকে চিনতো জিম মরিসন বলেই। আজ ৩ জুলাই তার ৪৪ তম মৃত্যুবার্ষিকী। মরিসন এর জন্ম ১৯৪৩ সালের ৮ই ডিসেম্বর, ফ্লোরিডায়। বড় দুই বোনের সঙ্গে ছোট ভাই মেধাবী মরিসনের পড়ালেখা প্রতি আগ্রহ ছিলো ছোটবেলার থেকেই। মাত্র ১২ বছর বয়স থেকেই শুরু করেন কাব্য রচনা।

অসংখ্য খ্যাতিমান কবি সাহিত্যিক, লেখক ও বিশেষ করে জার্মান দার্শনিক ফ্রিডরিশ নিৎশে’র প্রভাব পড়ে তাঁর জীবনে। ১৯৬৪ সালে লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে ‘থিয়েটার আর্টস’ বিভাগের ‘সিনেমাটোগ্রাফি’ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

মরিসন ভক্তদের হৃদয়ে স্থান করে নেয় তার গড়া আমেরিকান রক ব্যান্ড দ্য ডোরস এর মাধ্যমে। ১৯৬৫ ক্যার্লিফোনিয়াতে গড়ে ওঠে ব্যান্ডটি। দলের ভোকাল ছিলেন মরিসন নিজেই। কি বোর্ড আর বেস রে ম্যানজারেক, ড্রাম পারকিউশনে জন ডেনসমোর, গীটারে ছিলেন রবি ক্রিগার। ব্যান্ডটির তিনটি স্টুডিও অ্যালবাম, দ্য ডোরস (১৯৬৭), এল এ উম্যান (১৯৭১) ও স্ট্রেঞ্জ ডেইজ (১৯৬৭) রোলিং স্টোনের জরিপে সর্বকালের সেরা ৫০০ অ্যালবামের মধ্যে যথাক্রমে ৪২তম, ৩৬২তম ও ৪০৭তম স্থান পায়।

১৯৯৩ সালে দ্য ডোরস রক অ্যান্ড রোল হল অফ ফেমে স্থান পায়। ১৯৭৩ সালে ব্যান্ডটি পুরোপুরি ভেঙে যায়। ভেঙে গেলেও এর জনপ্রিয়তা হ্রাস পায়নি। শুধু যুক্তরাষ্ট্রেই এ পর্যন্ত ব্যান্ডটির বিক্রিকৃত অ্যালবাম কপির সংখ্যা ৩২ দশমিক ৫ মিলিয়ন। সারা বিশ্বের জন্যে সংখ্যাটি ৯০ মিলিয়ন। ব্যান্ড লাইন আপে কোনো বেস গিটার প্লেয়ার ছিল না। তবে তা পুষিয়ে দিত কিবোর্ডিস্ট রে’র ইলেক্ট্রিক ওরগান (কি বোর্ড) এর অসাধারন কাজ। ফোক, জ্যাজ, ব্লুজ, সুইং রক’এন রোল, ফ্লেমিংগো স্টাইল সংমিশ্রনে তারা গঠন করেছিলো সে সময়ের অন্যতম সেরা ব্যান্ড। যার আবেদন এখনও আছে, থাকবে যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে।

৬০-এর দশকে জিম মরিসনের রক সাইকাডেলিক লিরিক সাথে ভরাট এবং শুদ্ধ উচ্চারণে গাওয়া গানগুলোর জন্য ইতিহাসে জায়গা করে নিয়েছে তার স্বকীয় স্থান। মরিসন নিজে মহাপাগল ছিলো আর তার ফ্যানরা সমসাময়িক কাল থেকে এখন পর্যন্ত পাগল।

Reneta

ছ’টি হিট অ্যালবাম সহ প্রায় দু’শরও বেশি কনসার্ট পরিবেশন করেছেন তিনি। গানের পাশাপাশি তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার।

সেলফ ডেস্ট্রাকটিভ রক লাইফ লিড করতে যা যা গুন থাকা দরকার সবই ছিল মরিসনের মধ্যে। এই বোহেমিয়ান জীবন যাপনের ফলে মাত্র ২৭ বছরে প্যারিসের এক অ্যাপার্টমেন্টের বাথটাবে মৃত্য অবস্থায় পাওয়া যায় তাকে। মৃত্যুর কারন অ্যালকোহল আর ড্রাগের ওভার ডোজ! তবে মরিসনের মৃত্যুর চার যুগ পার হলেও দূর হয়নি তার মৃত্যুর রহস্য!!!

Jui  Banner Campaign
ট্যাগ: গান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ১ আসনে জামায়াতের ইলিয়াসের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইলের ৮টি আসনের ৭টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিপুল ভোটে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT