হার কিংবা জিত; যাই হোক তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার পরের ম্যাচের দিকে। এমন সমীকরণের ম্যাচে টস হেরে আগে ফিল্ডিংয়ে জিম্বাবুয়ে। এদিন সাইফউদ্দিনের জায়গায় একাদশে ঢুকেছেন বাঁহাতি স্পিনার সানঞ্জামুল ইসলাম। টুর্নামেন্টের প্রথম ম্যাচে এই দল নিয়েই জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ-শ্রীলঙ্কার পরের ম্যাচ বৃহস্পতিবার।
ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচে একটি করে জয় পেয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত উভয় দলের পয়েন্ট সমান থাকলে রানরেটে এগিয়ে থাকা দলটি বাংলাদেশের সঙ্গে খেলবে ২৭ জানুয়ারির ফাইনাল।
রানরেটে লঙ্কানদের চেয়ে এখনও খানিক এগিয়ে আছে জিম্বাবুয়ে।
বাংলাদেশ প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটে জয় পায়। শ্রীলঙ্কা আবার নিজেদের প্রথম ম্যাচে ওই জিম্বাবুয়ের বিপক্ষে ১২ রানে হেরে যায়। শ্রীলঙ্কা নিজেদের পরের ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে হারে। এরপর নিজেদের তৃতীয় ম্যাচে এসে জিম্বাবুয়েকে হারাতে সক্ষম হয় তারা। যার কারণে এখনো ত্রিদেশীয় সিরিজে টিকে আছে হাথুরুবাহিনী।
বাংলাদেশ দল: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, সানঞ্জামুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।







