প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের জন্য ৩৭৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিক পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলা শেষে তিন উইকেট হারিয়ে ৩৭৫ রান সংগ্রহ করে পাকিস্তান।
পাকিস্তানের এই বিশাল সংগ্রহের পথে বিশেষ ভূমিকা রাখেন অনেকদিন পর দলে ফিরে শতক হাঁকানো শোয়েব মালিক। ৭৬ বলে ১১২ রান সংগ্রহ করে তিনি পানিঙ্গারার বলে মাসাকাদজার তালুবন্দি হন। হারিস সোহেল ৮৯, মোহাম্মদ হাফিজ ৮৬ এবং আজহার আলী অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেন।
জিম্বাবুয়ের পক্ষে প্রসপার উতসেয়া দুটি এবং তিনাশে পানিঙ্গারা একটি উইকেট লাভ করেন।







