হারারেতে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১৫ রানে হারিয়ে ২-০ তে সিরিজ জিতল পাকিস্তান।
প্রথম ম্যাচে ১৩ রানে জয় পাওয়া শহিদ আফ্রিদির পাকিস্তান এদিনও টস জিতে ব্যাটিংয়ে নামে। সোয়েব মাকসুদের ২৬ ও উমর আকমলের অপরাজিত ৩৮ রানের উপর ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে পাকিস্তানের সংগ্রহ দাড়ায় ১৩৬ রান।
জবাবে মাত্র ৭ রানেই ওপেনার সিবান্দাকে এবিডাব্লিয়ের ফাঁদে ফেলেন সোহেল তানভির। এরপর ১৭ রানের ব্যাবধানে আরো ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
তবে শেন উইলিয়াম ও সিকান্দার রাজার জুটি জয়ের আশা জাগালেও তা ভেঙ্গে যায় সিকান্দার রাজা, ইমরান খানের বলে বোল্ড হলে।
শেষ পর্যন্ত জিম্বাবুয়ে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১২১ রান সংগ্রহ করলে ১৫ রানে জয় পায় সফরকারী পাকিস্তান।






