চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়েকে নিয়েই বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কা সফর শেষে আপাতত খানিকটা অবসর বাংলাদেশ ক্রিকেট দলের। মাস শেষ হতেই অবশ্য টাইগারদের সামনে ব্যস্ত সূচি। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তামিম-সাকিবরা। আফগানদের বিপক্ষে থাকবে টেস্টও।

একমাত্র টেস্ট খেলার জন্য ৩০ আগস্ট বাংলাদেশে আসবে আফগানিস্তান। একদিন বিশ্রামের পর ১ সেপ্টেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হবে আফগানরা। সিরিজের একমাত্র টেস্টটি শুরু হবে ৫ সেপ্টেম্বর, বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

টেস্ট চলাকালীন সময়েই ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। দলটির আসা নিয়ে শুরুতে দ্বিধা থাকলেও শেষপর্যন্ত বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ৮ সেপ্টেম্বর বাংলাদেশে এসে ১১ সেপ্টেম্বর বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ম্যাচটি হবে ফতুল্লায়।

পরে ১৩ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। পরদিন মাঠে নামবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ১৫ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে লড়বে স্বাগতিক বাংলাদেশ।

এরপর ২ দিন বিরতি দিয়ে চট্টগ্রামে আবারও জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ সেপ্টেম্বর ম্যাচ খেলবে আফগানিস্তান-জিম্বাবুয়ে। পরদিন আফগানদের সাথে ম্যাচ হবে স্বাগতিকদের। ২৪ আগস্ট মিরপুরের ফাইনাল দিয়ে পর্দা নামবে ত্রিদেশীয় সিরিজের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাজ্য সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

পরবর্তী

বেগম ফজিলাতুন্নেছা মুজিব পর্দার অন্তরালে থাকা সাহসী এক নারী: কাদের

পরবর্তী
ফজিলাতুন্নেছা মুজিব-ওবায়দুল কাদের

বেগম ফজিলাতুন্নেছা মুজিব পর্দার অন্তরালে থাকা সাহসী এক নারী: কাদের

কিশোর গ্যাং-আটক

রাজধানীতে ‘বিভিন্ন অপরাধে জড়িত’ ৪৮ কিশোর আটক

সর্বশেষ

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT