চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়েকে চেপে ধরেছে টাইগাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ন ০৭, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে তৃতীয়টিতেও টপঅর্ডার ব্যাটারদের ব্যর্থতার মুখে পড়েছে জিম্বাবুয়ে। দারুণ ব্যাটিংয়ের পর বোলিংয়েও আলো ছড়িয়ে সিরিজ জয়ের প্রহর গুনছে দুই শূন্যতে এগিয়ে থাকা বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১০ ওভারে অতিথিদের সংগ্রহ ৪ উইকেটে ৬৫ রান। ওপেনার তদিওয়ানাশে মারুমানি ৩১ ও ক্লাইভ মাদান্দে ৮ রানে ক্রিজে আছেন।

ওপেনার জয়লর্ড গাম্বিকে ড্রেসিংরুমে ফেরান পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। পরে তানজিম হাসান সাকিবের বলে ফিরতি ক্যাচ দেন ব্রায়ান বেনেট। দলীয় ৩১ রানে ক্রেইগ আরভিনকে বোল্ড করেন সাইফউদ্দিন। লেগ স্পিনার রিশাদ হোসেনের বলে জাকের আলী অনিকের গ্লাভসবন্দি হন অধিনায়ক সিকান্দার রাজা। সাজঘরে ফেরা কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে বাংলাদেশ। শেষ ১০ ওভারে এসেছে ১০২ রান।

বাংলাদেশের শুরুর অংশের স্কোর ছিল হতাশ করার মতো! রানের ঘাটতি মিটিয়ে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন দুই তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। চতুর্থ উইকেট জুটিতে ৫৭ বলে বলে ৮৭ রান যোগ করে এনে দিয়েছেন দেড়শ পেরোনো পুঁজি।

সিরিজজুড়ে ধারাবাহিক হৃদয় ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলে ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হন ১৯তম ওভারে। দুবল পর জাকেরকে বোল্ড করেন এ পেসার। ৩৪ বলে ৪৪ রানের ইনিংস খেলেন টাইগার মিডলঅর্ডার ব্যাটার।

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রামজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জাতীয় সংসদে নবনির্বাচিত এমপি ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দুর্নীতি দমন আর সুশাসন প্রতিষ্ঠাই নতুন সরকারের মূল লক্ষ্য: বিএনপি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী (সংগৃহীত)।

বিরোধী দলের আচরণ কেমন হবে তা সবাই বুঝে গেছে: আমীর খসরু

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পীরগঞ্জে নিষেধাজ্ঞা ভেঙে আ.লীগের কর্মসূচি, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও ভাঙচুর

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT