চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিপিএ-৫ পাওয়ার নতুন রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ন ১৩, ফেব্রুয়ারি ২০২২
শিক্ষা
A A

আগের সব রেকর্ড ভেঙ্গে এ বছর এইচএসসি ও সমমানের ফলাফলে জিপিএ-৫ এর নতুন রেকর্ড হয়েছে। সব শিক্ষাবোর্ডে সম্মিলিতভাবে চলতি বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

আগের বছর (২০২০) এইচএসসি ও সমমান পরীক্ষায় মাদ্রাসা ও কারিগরিসহ দেশের মোট ১১টি শিক্ষাবোর্ড পাসের হার ১০০ শতাংশ (অটোপাস)। সেবার ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল ।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সব শিক্ষাবোর্ডের গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। আর ৯ সাধারণ শিক্ষাবোর্ডের পাসের হার ৯৫.৫৭ শতাংশ।

সাধারণ শিক্ষাবোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন। ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১ লাখ ৫৩ হাজার ৬১৪ জন জিপিএ-৫ পেয়েছিল।

মাদ্রাসা শিক্ষাবোর্ডে গত বছর ৪ হাজার ৪৮ জন জিপিএ-৫ পেলেও এবার তা বেড়ে ৪ হাজার ৮৭২ এ এসে দাঁড়িয়েছে।

কারিগরি শিক্ষাবোর্ডে এবার ৫ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর আগের বছর ৪ হাজার ১৪৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল মাদ্রাসা বোর্ড থেকে।

Reneta

এ বছর সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ড থেকে মোট ৫৯ হাজার ২৯৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। সবচেয়ে কম জিপিএ-৫ এসেছে সিলেট বোর্ডে। এ শিক্ষাবোর্ডে ৪ হাজার ৭৩১ জন জিপিএ-৫ পেয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডে ৩২ হাজার ৮০০ জন, বরিশাল বোর্ডে ৯ হাজার ৯৭১ জন, কুমিল্লা বোর্ডে  ১৪ হাজার ১৫৩ জন, দিনাজপুর বোর্ডে ১৫ হাজার ৩৪৯ জন, চট্টগ্রামে শিক্ষাবোর্ডে ১৩ হাজার ৭২০ জন, ময়মনসিংহে বোর্ডে ৭ হাজার ৬৮৭ জন এবং যশোরে বোর্ডে ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

আজ রোববার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেষ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ গ্রহণ করেন। ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

Jui  Banner Campaign
ট্যাগ: এইচএসসি ফলাফলজিপিএ ৫শিক্ষা মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

কততম হলেন জিএম কাদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটকীয় জুটিতে কানাডাকে হারাল আরব আমিরাত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রোমান্সের বিবর্তন: দশ দশকের সেরা দশ ছবি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘প্রিয়তমা’সহ আইস্ক্রিনের ‘ভালোবাসাবাসি’-তে যা আছে!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পেয়েও পেলেন না রাশেদ খান!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT