শিক্ষা

জিপিএ ফাইভ পাওয়ায় স্বর্ণ কিশোরী ও সূর্য কিশোরদের অভিনন্দন

জিপিএ ফাইভ পাওয়ায় স্বর্ণ কিশোরী ও সূর্য কিশোরদের অভিনন্দন

এসএসসি পরীক্ষায় ভালো ফল করা স্বর্ণকিশোরী ও সূর্যকিশোরদের অভিনন্দন জানিয়েছে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন ও চ্যানেল আই। অনুষ্ঠানে অংশ নিয়ে বিশিষ্টজনেরা পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।

গত দুই বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়া স্বর্ণকিশোরী ও সূর্যকিশোরদের অভিনন্দন জানাতে চ্যানেল আই ভবনে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন ও চ্যানেল আইয়ের এ আয়োজন।

বিশিষ্টজনেরা বলেন, জীবনের প্রথম সাফল্যকে ধারণ করে সামনের পথ চলতে হবে। বাল্য বিয়েসহ যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার থাকার পরামর্শ তাদের।

পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস নূরজাহান এবং শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কিশোরসমগ্র।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:চ্যানেল আই ফরিদুর রেজা সাগর স্বর্ণকিশোরী স্বর্ণকিশোরী নেটওয়ার্ক স্বর্ণকিশোরী ফাউন্ডেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…