চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিদান বর্ষসেরা কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ পূর্বাহ্ণ ২৪, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
জিদান বর্ষসেরা কোচ পুরস্কার গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিশেহারা একটা দলের দায়িত্ব নিয়েছিলেন। দলের ভেতরে কোন্দল, কোন্দল ছিল দলের বাইরেও। জিনেদিন জিদান এলেন, সব সামলালেন আর জয় করলেন! দায়িত্ব নেওয়ার মাত্র ১৮ মাসের মাথায় রিয়াল মাদ্রিদকে পরিণত করলেন অপরাজেয় দলের চিরায়ত চেনারূপে। ফিফা বর্ষসেরা কোচের অ্যাওয়ার্ডটা জিদানের হাতে না উঠলে তাই বড্ড বেমানানই লাগত।

গত মৌসুমে যে ক্লদিও রানিয়েরির কাছে হেরে সেরা কোচের পুরস্কারটা হাতে তোলা হয়নি, সোমবার রাতে তার হাত থেকেই নিলেন বর্ষসেরার অ্যাওয়ার্ড। পেছনে ফেলেছেন চেলসিকে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতানো কোচ অ্যান্টনিও কন্তে এবং সিরি আ জয়ী দল জুভেন্টাসের কোচ ম্যাক্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রিকে।

২০১৫-১৬ মৌসুমে রাফায়েল বেনিতেজের বিদায়ের পর হাল ধরছিলেন রিয়ালের। লস ব্লাঙ্কোসদের যুব দল থেকে হঠাৎ মূল দলের কোচ হওয়ায় অনেকে বাঁকা চোখেও দেখেছিলেন জিদানকে। সকল সমালোচনার জবাব তো দিয়েছেনই, শক্ত হাতে সামলেছেন রিয়ালের ড্রেসিংরুমও।

Banglabid

গত মৌসুমে জিতেছেন চারটি শিরোপা। প্রথম কোচ হিসেবে টানা দ্বিতীয়বারের মত ধরে রেখেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা। চার মৌসুম ধরে লা লিগা শিরোপা খরায় ভুগতে থাকা রিয়ালকে এনে দিয়েছেন লিগ টাইটেল।

ফিফার বর্ষসেরা কোচের পুরষ্কারটা হাতে ওঠা ছিল তাই সময়ের ব্যাপার মাত্র। খেলোয়াড়ি জীবনে ফিফা বর্ষসেরা জেতা জিদান সেরা কোচ হয়ে ধন্যবাদ দিতে ভুললেন না প্রিয় শিষ্যদেরও। অবশ্য ধন্যবাদ খানিকটা তার নিজেরও প্রাপ্য। ধুঁকতে থাকা দলকে কীভাবে অপরাজেয় দলে পরিণত করতে হয়, সেটা যেন আরেকবার নতুন করে দেখিয়ে দিয়েছেন ফরাসীদের প্রিয় ‘জিজু’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিদানবর্ষসেরা কোচরিয়াল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসিকে দর্শক বানিয়ে রোনালদোর হাতেই ‘ফিফা দ্য বেস্ট’

পরবর্তী

বর্ষসেরা একাদশে রিয়ালের জয়-জয়কার

পরবর্তী
রিয়ালের খেলোয়াড়রা বর্ষসেরা একাদশে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষসেরা একাদশে রিয়ালের জয়-জয়কার

আল হ্যারিকেন

মার্কিন বিখ্যাত গায়ক আল হ্যারিকেন আর নেই

সর্বশেষ

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT