নতুন বছরের প্রথম ম্যাচ। কোপা ডেল-রে’র ‘রাউন্ড অফ সিক্সটিনে’ নিজেদের মাঠে সেভিয়ার মুখোমুখি হচ্ছে ইউরোপ-সেরা ক্লাব স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচ।
সেভিয়ার বিপক্ষে আজকের ম্যাচে ইনজুরিতে ভোগা বেল, র্যামোস, পেপে’র মতো তারকারা খেলতে পারছেন না। বড়দিনের ছুটি কাটাতে ব্যস্ত রোনাল্ডোও থাকছেন না এই ম্যাচে।
লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষ দল রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানের জন্য ম্যাচটি ভিন্ন কারণে তাৎপর্যপূর্ণ। ২০১৬ সালে ঠিক এই দিনে রিয়ালের কোচ হিসাবে দায়িত্ব নেন জিদান। গত এক বছরে কোচ হিসেবে গ্যালাকটিকোসকে দারুণ সাফল্য দিয়ে যাচ্ছেন ফিফার সাবেক বর্ষসেরা ফুটবলার।
১২ জানুয়ারি সেভিয়ার বিপক্ষে রাউন্ড অফ সিক্সটিনের ফিরতি ম্যাচ।








