চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিততে ১৩০ চাই মাহমুদউল্লাহর ঢাকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে সিলেট পর্বের শেষদিনের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার বোলারদের সামনে মুখ থুবড়ে পড়েছে খুলনা টাইগার্সের টপ ও মিডল অর্ডার। সিকান্দার রাজার লড়াকু ফিফটিতে মুশফিকের দল তুলতে পেরেছে ৮ উইকেটে ১২৯ রান।

বুধবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওভারেই ফেরেন সৌম্য সরকার। আগের ম্যাচে সিলেটের বিপক্ষে ৬২ বলে ৮২ রানে অপরাজিত থাকা সৌম্য এদিন এক রানে থামেন। রুবেল হোসেনের বলে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে শুভাগত হোমের তালুবন্দি হন।

৫ রান করে রান আউট হন জাকের আলী। দ্বিতীয় রান নিতে দেন দৌড়। দ্রুত সময়ের ভেতর সাড়া দেননি আন্দ্রে ফ্লেচার। সীমানার কাছ থেকে দারুণ ফিল্ডিংয়ে চার ঠেকান তামিম। তার ছোড়া বল ধরেন ইমরান উজজামান। ব্যাটারদের ভুল বোঝাবুঝির সুযোগে বোলার রুবেলের কাছে বল দেন ইমরান। রুবেল অনায়াসেই বেল ফেলে দেন।

Banglabid

চতুর্থ ওভারে ৬ রান করে ফেরেন ফ্লেচার। আরাফাত সানির বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে কভারে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন। পরের বলে ইয়াসির আলী রাব্বিকে বোল্ড করে হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন সানি। খুলনা তখন ১২ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে।

আগের ম্যাচে ৩৮ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলা মুশফিক ১২ রানে সাজঘরে ফেরেন। আজমাতউল্লাহ ওমারজাইয়ের বলে লেগ সাইডে খেলতে গিয়ে হন বোল্ড। ৩২ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে খুলনা।

মেহেদী হাসান ১৭ রান করে কাইস আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলে খুলনার স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৫৮ রান।

Reneta

সপ্তম উইকেটে থিসারা পেরেরাকে নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই করেন সিকান্দার রাজা। গড়েন ৩৯ রানের জুটি। দলকে একশর গণ্ডি পার করিয়ে নেন। পেরেরা ১২ রান করে ওমারজাইয়ের বলে ফিরতি ক্যাচ দিয়ে ক্রিজ ছাড়লে জুটি ভাঙে।

শেষদিকে লড়াইটা ভালোভাবেই চালিয়ে যান রাজা। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫০ বলে ৫ চার ও ৪ ছক্কায় করেন ৬৪ রান। ঢাকার জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৩০ রান।

ঢাকার হয়ে আরাফাত সানি ১৫ রান দিয়ে নেন ২ উইকেট। ২৫ রান খরচায় ২ উইকেট পান ওমারজাই। একটি করে উইকেট নেন রুবেল, ফারুকি ও কাইস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা টাইগার্সবঙ্গবন্ধু বিপিএল-২০২২রাজালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের বাকি ৩ মাস, এখনই শুরু শাকিবের ছবির হল বুকিং

পরবর্তী

হিজাব বিতর্ককে ‘ভয়ঙ্কর’ বলেছেন মালালা

পরবর্তী
মালালা হিজাব বিতর্কের প্রসঙ্গে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হিজাব বিতর্ককে ‘ভয়ঙ্কর’ বলেছেন মালালা

প্রভাস, দীপিকা ও অমিতাভের শুটিং সেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিংয়ে ফিরছেন প্রভাস-দীপিকা, সঙ্গী এবার অমিতাভ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT