চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিততে পুঁজি ২৬৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ন ২৯, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

মিরপুর টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২২১ রান সংগ্রহ করে থেমেছে বাংলাদেশ। লিড ছিল  ৪৩। সবমিলিয়ে জয় পেতে হলে ২৬৪ রানের আগে সফরকারী অস্ট্রেলিয়াকে আটকাতে হবে।

বাংলাদেশ ঘরের মাঠে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জয় পায়। সেই ম্যাচে ২৭৩ রানের টার্গেট দিয়ে ইংলিশদের ১৬৪ রানে গুটিয়ে দেন সাকিবরা। ইংল্যান্ড সেদিন খেলতে পারে মাত্র ৪৫.৩ ওভার।

মঙ্গলবার তামিম, মুশফিক ছাড়া আর কেউ তেমন একটা ভালো করতে পারেননি। তামিম এই নিয়ে ক্যারিয়ারে ৬ বার প্রতি ইনিংসে অর্ধশতক কিংবা তার বেশি রান করলেন। প্রথম ইনিংসে ৭১ করার পর দ্বিতীয় ইনিংসে ৭৮ করে সাজঘরে ফেরেন দেশসেরা ওপেনার।

মিরপুরে মঙ্গলবার তাইজুল ইসলাম এবং তামিম ইকবাল পাঁচ ওভার পার করেন। ষষ্ট ওভারে তাইজুলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাথান লায়ন। লিড যখন ১০৪, তখন যোগ দেন ইমরুল কায়েস। তিনি এসে বেশিক্ষণ থাকতে পারেননি। ২ রানের মাথায় স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর সাকিব ৫ রানের মাথায় ফিরে যান। সাব্বির বেশ চালিয়ে খেলছিলেন। কিন্তু ২২’র বেশি করতে পারেননি। স্কয়ারকাট করতে যেয়ে নাসিরকে ফিরতে হয়েছে ০ রানে। সবচেয়ে অভাগার নাম মুশফিক। সাব্বিরের স্ট্রেইট-ড্রাইভ লায়নের আঙুল ছুঁয়ে নন-স্ট্রাইক প্রান্তের উইকেটে লাগে। মুশফিক তখন ক্রিজের বাইরে! ৪১ রান তুলে দারুণ ব্যাট করছিলেন।

মুশফিক ফিরে যাওয়ার পরই মূলত বাংলাদেশের লিডটা ছোট হয়ে আসে। শেষদিকে শফিউল (৯)-মিরাজ (২৬) মহামূল্যবান ২৮ রান যোগ করেন।

দ্বিতীয় দিন শেষ বিকেলে সৌম্যর উইকেট হারিয়ে ৮৮ রানের লিড নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ।

Reneta

সৌম্য ফিরে যাওয়ার পর বাকি সময়টুকু পার করতে ক্রিজে আসেন তাইজুল ইসলাম। নাইটওয়াচ-ম্যান তাইজুল নিজের দায়িত্ব ঠিকভাবেই সামলে নেন। নয়টি বল খেলতে হয় তাকে। সঙ্গে ছিলেন আগের ইনিংসে ৭১ রান করা তামিম ইকবাল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি, সিরিঞ্জ সংকটে চাপ

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

এপ্রিল ১৬, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

এপ্রিল ১৬, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে জেদ্দায় সৌদি আরব-পাকিস্তান বৈঠক

এপ্রিল ১৬, ২০২৬

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT