বিদায়ী অর্থবছরে (২০১৭-১৮) মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ, যা প্রাথমিক হিসেবে ছিল ৭ দশমিক ৬৫ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসাবে এ চিত্র উঠে এসেছে।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় জিডিপির এ চূড়ান্ত হিসাবটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছে। সভাসূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে জানানো হয়, জিডিপির এ প্রবৃদ্ধি অর্জন গত অর্থবছরের বাজেটে নেয়া লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশের চেয়েও বেশি। সেইসঙ্গে মাথাপিছু আয়ও বেড়েছে বলে জানানো হয়।








