অর্থনীতি

জিডিপি প্রবৃদ্ধি কমেছে ৪ দশমিক ২৩ শতাংশ

Green 3D GDP letters with financial data and calculator. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবৃদ্ধির হার ৭.৫ শতাংশ নির্ধারণের জন্য অর্থনৈতিক বিশ্লেষণের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশে গত অর্থবছরের তুলনায় এ অর্থ বছরের প্রথম প্রান্তিকে মোট দেশজ উপাদানের (জিডিপি) প্রবৃদ্ধি কমেছে ৪ দশমিক ২৩ শতাংশ।

সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করে।

বিবিএস জানিয়েছে: চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) এ হার দাঁড়িয়েছে ১ দশমিক ৮১ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬ দশমিক ০৪ শতাংশ।

এতে আরও বলা হয়েছে: চলতি অর্থবছরের ৩ মাসে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ০ দশমিক ১৬ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ০ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ১৩ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৮ দশমিক ২২ শতাংশ। সেবা খাতে গত তিন মাসে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৫৪ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ৫ দশমিক ৭ শতাংশ।

বিষয়:জিডিপিমোট দেশজ উপাদান
প্রতিবেদক

মাহবুব মোর্শেদ

অনলাইন সাংবাদিক, চ্যানেল আই।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…