পররাষ্ট্র মন্ত্রী থাকার সময় যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে ব্যক্তিগত সার্ভারে সরকারি ইমেইল ব্যবহার করায় জিজ্ঞাসাবাদ করেছে এফবিআই।
স্বেচ্ছায় এফবিআইকে দেয়া দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টার এই জিজ্ঞাসাবাদে হিলারি ইমেইলে কোনো গোপনীয় তথ্যের অপব্যবহার করার কথা অস্বীকার করেছেন।
কয়েকটি ফোন বা সার্ভারে ইমেইল না রেখে কাজে সুবিধার জন্যই ব্যক্তিগত ব্ল্যাকবেরিতে ইমেইল করতেন বলে তিনি এফবিআইকে জানান।
কিন্তু ইমেইল নিরাপত্তার দুর্বলতার কারণে রাষ্ট্রের বহু গোপন তথ্য চুরির সম্ভাবনা থাকায় স্টেট ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে অভিযোগ আনে।
বিচার বিভাগ এই কারণে তার বিরুদ্ধে অপরাধ ঘটানোর অভিযোগ দায়ের করবে কি না বিষয়টির তদন্ত করছে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল লরেটা লিঞ্চ এর আগে হিলারির স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে ‘সামাজিক’ সাক্ষাত করেছেন। এফবিআইয়ের তদন্ত ফলাফল তিনি গ্রহণ করবেন বলেও জানিয়েছেন।







