চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিকা ভাইরাস প্রতিরোধে যা করবেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ন ২৭, জানুয়ারি ২০১৬
অন্যান্য, স্বাস্থ্য
A A

এডিস মশাবাহিত জিকা ভাইরাস ব্রাজিল ছাড়াও গোটা বিশ্বের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গর্ভবতীদের ক্ষেত্রে এই ভাইরাস মারাত্মক হয়ে দেখা দিয়েছে।

শুধু ব্রাজিলেই অপরিণত ও অস্বাভাবিক ছোট মাথা নিয়ে জন্ম নিয়েছে প্রায় ৪ হাজার শিশু। বড়রাও ঝুঁকিতে। কারণ মশার কামড়ে ছড়ানো জিকা ভাইরাসের কোনো প্রতিষেধক নেই।

এ অবস্থায় আক্রান্ত দেশগুলোতে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। যেহেতু কোনো প্রতিষেধক নেই তাই জিকা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। জিকা ভাইরাস আক্রান্তদের লক্ষণ ও জিকামুক্ত থাকতে করণীয় তুলে ধরেছে মার্কিন সংস্থাটি।

জিকা ভাইরাস: ১৯৪৭ সালে আফ্রিকার উগান্ডায় বানরের শরীরে জিকা ভাইরাস প্রথম সনাক্ত করা হয়। এডিস মশার কামড় থেকে জিকা ভাইরাস ছড়ায়। গর্ভবতী নারী জিকা ভাইরাসে আক্রান্ত হলে তার সন্তানের মধ্যে জিকা ভাইরাস সংক্রমিত হয়। জিকা ভাইরাসের কোনো প্রতিষেধক নেই। এখন পর্যন্ত ২০টি দেশে জিকার প্রকোপ দেখা গেছে।

জিকা আক্রান্ত প্রতি ৫ জনের একজনের দেহে জ্বর, ত্বকের প্রদাহ, মাংসপেশী ও জোড়ায় ব্যথা, মাথা ব্যথা এবং চোখ লাল হতে দেখা যায়।

জিকামুক্ত থাকতে করণীয়: জিকামুক্ত থাকতে যতোটা সম্ভব মশার কামড় এড়াতে হবে। মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। বিশেষ করে মশা প্রতিরোধী কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করা গেলে ভালো। আক্রান্ত এলাকায় গর্ভাবস্থায় ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। যদি একান্তই যেতে হয় তবে আবাসস্থলের দরজা-জানালায় ফাঁক-ফোকর রাখা যাবে না। অনেকটা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের মতো পুরো সিল করে দিতে হবে।

Reneta

বেশিদিন পানি জমে থাকে এমন কোনো পাত্র, ফুলের টব, ডাবের খোসা এসব আশেপাশে রাখা যাবে না। হাত ও পায়ের অংশ ভালোভাবে ঢাকে এমন মোটা কাপড় পড়তে হবে। অফ, কাটার, আল্ট্রাথন, স্কিন সো সফট, রিপেল-এর মতো কয়েকটি মশা নিরোধক ক্রিম-লোশন, স্প্রে ব্যবহার করা যেতে পারে।

ডিইইটি, পিকারিডিন কিংবা কেবিআর, লেমন ইউক্যালিপ্টাসের তেল সমৃদ্ধ মশক নিরোধক পণ্য ব্যবহার করতে পারেন। শরীরে মশা নিরোধক ব্যবহারের আগে সানস্ক্রিন ক্রিম লাগিয়ে নিন।

দুই মাসের কম বয়সী শিশুদের শরীরে মশা নিরোধক ক্রিম-লোশন দেবেন না। তাদেরকে পর্যাপ্ত কাপড় দিয়ে মুড়ে রাখুন এবং তাদের দোলনা মশারি দিয়ে ঢেকে রাখুন।

Jui  Banner Campaign
ট্যাগ: জিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT