চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিএনওবিবি জাতীয় বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২১
শিক্ষা
A A

দেশের প্রথম জিএনওবিবি জাতীয় বায়োটেকনোলজি কুইজ চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের দল। রানার্স-আপ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

জুলাইয়ের ২৪ তারিখ থেকে ১লা অগাস্ট বেসরকারিভাবে অনুষ্ঠিত এই কুইজ চ্যালেঞ্জের উদ্যোক্তা জীবপ্রযুক্তিবিদদের সংগঠন গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশী বায়োটেকনোলজিস্টস। শিক্ষার্থীদের মাঝে জীবপ্রযুক্তি বিষয়ে দক্ষতা ও জনপ্রিয়তা বৃদ্ধি করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ের ১৭২টি দল।

প্রতিযোগিতার আহ্বায়ক ছিলেন জিএনওবিবির আউটরিচ শাখার প্রধান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম। কুইজ মাস্টার হিসেবে সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আদনান মান্নান, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের শিক্ষক ড. সাবরিনা মরিয়ম ইলিয়াস ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নূরনবী আজাদ জুয়েল।

Banglabid

ফাইনাল রাউন্ডের বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। প্রতিযোগিতার সার্বিক সহযোগিতা ছিল নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্টস অব বাংলাদেশ।

আয়োজনের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অণুজীববিজ্ঞানী ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের স্কুল অফ অফ এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন, বিশিষ্ট বিজ্ঞানী ড. শাহ মোহাম্মদ ফারুক। অনলাইন আয়োজনে যুক্ত হয়েছিলেন জিএনওবিবির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জেবা সেরাজ, সাধারণ সম্পাদক আইসিডিডিআরবির বিজ্ঞানী ড. আসাদুল গনি, প্রতিষ্ঠাতা সদস্য জাপানের ইওয়াতে বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষক ড. আবিদুর রহমানসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। সকলের সম্মিলিত আহ্বান, বিজ্ঞানচর্চা এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে কৃষি, স্বাস্থ্য, শিল্প ও গবেষণার উন্নত ক্ষেত্র তৈরিতে দেশের তরুণ মেধাশক্তিকে অনুপ্রাণিত করা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুরু হল অ্যাস্ট্রাজেনেকার ২য় ডোজ

পরবর্তী

শক্তিশালী বােমা বানানাের সক্ষমতা বাড়াচ্ছে নব্য জেএমবি

পরবর্তী

শক্তিশালী বােমা বানানাের সক্ষমতা বাড়াচ্ছে নব্য জেএমবি

টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে ১জনের মৃত্যু

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT