চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে ইলিশ

৮:৫১ অপরাহ্ন ১৩, নভেম্বর ২০১৬
অর্থনীতি
A A

বাংলাদেশের জাতীয় মাছ ‘ইলিশ’ ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন পাচ্ছে। এ লক্ষ্যে আজ মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শিল্প মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

সিনিয়র শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এর কাছে শিল্প মন্ত্রণালয়ে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ আরিফ আজাদ এ আবেদনপত্র জমা দেন। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) রেজিস্ট্রার মো. সানোয়ার হোসেনসহ শিল্প মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবেদন গ্রহণ করে সিনিয়র শিল্প সচিব বলেন, বর্তমান সরকার জিআই পণ্যসহ মেধাসম্পদের মালিকানা সুরক্ষায় ব্যাপক উদ্যোগ নিয়েছে। জিআই পণ্যের মালিকানা স্বত্ত্ব ও নিবন্ধনের লক্ষ্যে বিশ্ব  মেধাস্বত্ব সংস্থার  (ডব্লিউআইপিও) সহায়তায় ইতোমধ্যে ভৌগলিক নির্দেশক (জিআই) আইন ও বিধিমালা প্রণয়ন করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জিআই পণ্যকেও নিবন্ধন দেয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের প্রথম ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে জামদানিকে নিবন্ধন দেয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এর পরপরই ইলিশকে নিবন্ধনের উদ্যোগ নেয়া হলো। এর ফলে বাংলাদেশের জিআই পণ্যের সুরক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্যে এর সুফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইলিশজিআই পণ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে আবারও লাগাতার ধর্মঘট

ফেব্রুয়ারি ৮, ২০২৬

চলে গেলেন রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সাথে ডা. জাহিদ হোসেনের মতবিনিময়

ফেব্রুয়ারি ৮, ২০২৬

কথা ছিল স্পেনে রিয়ালের ম্যাচ দেখবেন, বিশ্বকাপে নেমে নিলেন ৩ উইকেট

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT