চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জায়েদ খানকে ‘বিয়ে’ করতে বললেন ইলিয়াস কাঞ্চন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

দুই দিন আগে জায়েদ খান তার শিল্পী সমিতি নির্বাচনে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বলেছিলেন, ‘মা মারা যাওয়ার আগে বলেছিলেন বিয়েশাদী করা লাগবে না, সমিতি নিয়ে থাকো। কিন্তু আমি না শুনে শিল্পী সমিতি ও সংগঠন নিয়ে ছিলাম।’

এই কথার প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ইলিয়াস কাঞ্চন তার প্যানেল পরিচিতি অনুষ্ঠানে জায়েদ খানকে বিয়ে করার পরামর্শ দিলেন!

জায়েদের উদ্দেশে তার প্রতিদ্বন্দ্বী প্যানেলের সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ছোটভাই তোমাকে অনুরোধ করছি, শিল্পী সমিতি তো আছেই; তারপরেও তুমি বিয়ে করো। তোমার সন্তান হোক। আমরা চাচা হই। তোমার বোধদয় হোক। তুমি খালাম্মার কথা শোনো নাই, অন্তত আমাদের কথাটি শোনো। তোমার মঙ্গল হোক।’

মিশা-জায়েদ প্যানেল থেকে ছড়ানো হয়েছে ইলিয়াস কাঞ্চন সবসময় শিল্পীদের পাশে ছিলেন না। পরিচিতি অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন এ কথার প্রেক্ষিতে বলেন, আমি সবসময় শিল্পীদের সঙ্গে ছিলাম। আগের নির্বাচনে আমাকে নির্বাচন কমিশনার হতে বলা হয়েছিল, আমি ছিলাম। শিল্পী সমিতির উপদেষ্টা কমিটিতে থাকতে বলা হয়েছিল, আমি ছিলাম।

ইলিয়াস কাঞ্চন বলেন, এবারও আমাকে নির্বাচন কমিশনারের দায়িত্ব নিতে বলা হয়েছিল। চিঠি দিতে চেয়েছিল। আমি বলেছিলাম, সবসময় এসবই করবো নাকি? কই আমাকে তো কখনও সভাপতি হতে বলা হলো না! শুরুতে নির্বাচন করার ছিল না। নিপুণ, রিয়াজ, ফেরদৌস অন্যরা আমাকে এমনভাবে ধরেছে যে আমি না করতে পারিনি। তারা ভালো বলে তাদের সঙ্গে আছি।

ধন্যবাদ জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, তারা আমাকে সভাপতি হিসেবে চেয়েছে বলে আমি তাদের সঙ্গে আছি। এর আগে আমাকে কেউ সভাপতি হিসেবে নির্বাচন করতে বলেনি। তারা শুধু নিজেরাই এই পদে থাকতে চায়। নিপুণরা আমাকে ডেকেছে বলে আমি তাদের ধন্যবাদ জানাই।

Jui  Banner Campaign
ট্যাগ: জায়েদজায়েদ খাননিপুণফেরদৌসবিয়েমারিয়াজলিড বিনোদনসন্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজি-জুভেন্টাসও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT