চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জায়ান্টদের লড়াইয়ে শুরু চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

সেই ম্যাচে তিনি ছিলেন না ডাগআউটে। নতুন মৌসুম শুরুর আগে দায়িত্ব পেয়েছেন। কিন্তু তাতেও বার্সেলোনার প্রতিটি খেলোয়াড়, সমর্থকদের মনে প্রতিশোধ নামের ধিকিধিকি জ্বলা এক আগুন ঠিকই টের পাওয়ার কথা আর্নেস্টো ভালভার্দের। গত চ্যাম্পিয়ন্স লিগে যে জুভেন্টাসে বিধ্বস্ত হয়ে শেষ আটেই ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন ভেঙ্গে গিয়েছিল কাতালানদের, সেই জুভদের বিপক্ষেই এবারের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দেখা হওয়ার অপেক্ষা বার্সেলোনার!

শুধু মাত্র বার্সেলোনা-জুভেন্টাস নয়, ২০১৭-১৮ চ্যাম্পিয়ন্স লিগের শুরুর রাতেই মাঠে নামছে জায়ান্টদের অধিকাংশই। ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, চেলসি, পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদের মত ইউরোপীয় পরাশক্তিধর দলগুলো মাঠে নামার অপেক্ষায় মঙ্গলবার রাতে।

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে দুই লেগে ৫ গোল হজম করে স্প্যানিশ সুপার কাপ খোয়ানো বার্সা লা লিগায় আছে দুর্দান্ত ফর্মে। প্রথম তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ৯ গোল জড়িয়ে দলকে বেশ গুছিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন ভালভার্দে। জাতীয় দলে মলিন থাকলেও বার্সায় সেই চিরচেনা রূপেই ফিরেছেন লিওনেল মেসি। হ্যাটট্রিকসহ করেছেন পাঁচ গোল। নেইমারের অভাব প্রথম প্রথম গভীরভাবে অনুভব করলেও ক্রমেই মাঠের খেলায় অন্য এক বার্সাকে দেখছে দলটির ভক্তরা।

তবে প্রতিপক্ষ যখন জুভেন্টাস, লিগের পারফরম্যান্স ভুলে যাওয়াই ভালো স্প্যানিশ জায়ান্টদের। গত মৌসুমে মেসি-নেইমার-সুয়ারেজদের নিয়েও তুরিনের বুড়িদের রক্ষণব্যূহ ভাঙতে পারেনি বার্সা। জুভেন্টাসের মাঠ থেকে ৪ গোল হজম করে ফিরে নিজেদের মাঠে ছিল গোলশূন্য লড়াই। তার ওপর এই মৌসুম থেকে নেইমার না থাকায় জুভেন্টাসের বিপক্ষে প্রতিশোধ নেয়া আদৌ সহজ হবে কিনা সেটাও দেখার। লিগে প্রথম তিন ম্যাচেই জয় তুলে নেয়া জুভরাও ইঙ্গিত দিচ্ছে আবারও ন্যু ক্যাম্পে কাতালানদের দাগা দিতে প্রস্তুত।

বার্সা যখন বিরহে কাতর, প্যারিসে গিয়ে সুখের সংসার পেতেছেন নেইমার। থিয়াগো সিলভা, দানি আলভেজ, লুকাস মৌরাদের মত স্বদেশী সতীর্দের সঙ্গে অ্যাঙ্গেল ডি মারিয়া, এডিনসন কাভানিরা তো থাকছেনই। নতুন যোগ হয়েছেন গত মৌসুমে মোনাকোকে চ্যাম্পিয়ন লিগের সেমিতে তোলা ফরাসী তারকা কাইলিয়ান এমবাপে। ইউরোপিয়ান ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে দামী আক্রমণভাগ নিয়ে সাজানো পিএসজির মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা। শুরুর রাতেই তাদের প্রতিপক্ষ স্কটিশ দল সেল্টিক। প্রতিপক্ষের মাঠে খেললেও পিএসজিই সেই ম্যাচে নিঃসন্দেহে ফেভারিট তাতে সন্দেহ থাকার কথা নয়।

মঙ্গলবার রাতেই মাঠে নামছে অ্যাটলেটিকো মাদ্রিদ আর এক মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাওয়া চেলসি, সঙ্গে ইউরোপা জিতে কোয়ালিফাই করা ম্যানচেস্টার ইউনাইটেডও। রোমার মাঠে আতিথ্য নেবে গত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালিস্ট অ্যাটলেটিকো। নিজেদের মাঠে রাশিয়ার দল কারাবাগ এফসির মুখোমুখি হবে প্রিমিয়ার লিগ জয়ী চেলসি। আর সুইস দল বাসেলকে আতিথ্য দেবে ম্যানইউ।

Reneta

বড় দলগুলোর সঙ্গে নাম থাকছে বায়ার্ন মিউনিখেরও। নিজেদের মাঠ আরএসসি আন্ডারলেখটের বিপক্ষে লড়বে পাঁচবারের ইউরোপ জয়ী দলটি। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২.৪৫ মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT