চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জায়ানের জানাজার জন্য প্রস্তুত হচ্ছে বনানী ক্লাব মাঠ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
জায়ান চৌধুরী-জানাজা-শ্রীলঙ্কা

রাজধানীর বনানী ২ নম্বর রোডের বনানী ক্লাব মাঠ প্রস্তুত করা হচ্ছে শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর জানাজার জন্য। এরই মধ্যে খুঁটি গেড়ে প্যান্ডেল টাঙ্গানোর কাজ শুরু হয়েছে।

এখানেই জায়ানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে৷

দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, জায়ানের দাফনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বনানী কবরস্থান কিংবা তার পৈত্রিক আবাস সিলেটের সুনামগঞ্জে তার দাফনের সম্ভাবনা রয়েছে। তবে সিলেটে দাফনের সম্ভবনা সবচেয়ে বেশি।

মঙ্গলবার জায়ানের মরদেহ বাংলাদেশে আসার কথা রয়েছে। মরদেহ দেশে ফেরা সাপেক্ষে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সেই হিসেবে মঙ্গলবার বাদ যোহর সম্ভব না হলে বাদ আসর নামাজে জানাজার প্রত্যাশা করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে।

শ্রীলঙ্কায় রোববার আঘাত হানা সিরিজ বোমা হামলায় নিহত হয় জায়ান চৌধুরী। মা-বাবা আর ভাইয়ের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল আট বছরের শিশু জায়ান। কিন্তু গতকালের সিরিজ বোমা সব শেষ করে দিলো।জায়ান চৌধুরী-জানাজা-শ্রীলঙ্কা

হোটেল শ্যাংরি লায় হামলায় গুরুতর আহত হন জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স। এ ঘটনায় সমমর্মিতা ও সমবেদনা জানাতে শেখ সেলিমের বাসায় ছুটে আসেন মন্ত্রী, আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্বজনরা।

Reneta

শেখ সেলিমের মেয়ে সোনিয়া তার এক ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনারের বাসায় নিরাপদে আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রীলঙ্কাশ্রীলঙ্কা-বোমা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT