চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহিদ হাসানে মুগ্ধ কলকাতার রাইমা সেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

পাঁচদিন ধরে কোচবিহারে চলছে ‘সিতারা’ ছবির শুটিং। এই ছবিতে ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেনের সঙ্গে অভিনয় করছেন বাংলাদেশের জাহিদ হাসান ও ফজলুর রহমান বাবু।

প্রথম লটে দুই বাংলার সব জনপ্রিয় তারকা মিলেই চলছে শুটিং। বাংলাদেশের সীমান্তে চোরাচালানের গল্প নিয়ে এগিয়েছে সিতারা ছবির কাহিনী।

রাইমা সেন জানান, এই ছবিতে কাজ করার ক্ষেত্রে জাহিদ ভাই (জাহিদ হাসান) আমাকে খুব সহযোগিতা করছেন। তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লাগছে। তার সঙ্গে কাজ করতে পেরে আমি রীতিমত মুগ্ধ।

সিতারা ছবির একটি দৃশ্যে জাহিদ হাসান ও রাইমা সেন

জাহিদ হাসান বলেন, সেপ্টেম্বর মাসে এই ছবিতে কাজের ব্যাপারে কথা হয় আমার সঙ্গে। একটি উপন্যাস পড়তে বলা হয় আমাকে। এরপর উপন্যাসটা পড়ে আমার খুব ভালো লেগে যায়। পরে আমাকে স্ক্রিপ্ট পাঠানো হয়। সবকিছু চূড়ান্ত করেছি তখনই; ছবিটিতে আমি দিলু চরিত্রে অভিনয় করছি।

‘সিতারা’ ছবিতে ফজলুর রহমান বাবুর স্ত্রী আর জাহিদ হাসানের প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন রাইমা। পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে এ ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। ছবিটি পরিচালনা করছেন আশীষ রায়।

জানা যায়, সিতারা বাংলা ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। জানা গেছে, একমাস কোচবিহারে শুটিং শেষে দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার সিতারা ছবির শুটিং হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহিদ হাসানরাইমা সেনসিতারা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বেইজিংয়ের সিনেমা হল এখন বহুমাত্রিক বিনোদন ও লাইফস্টাইল কেন্দ্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT