চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহানারার শুরু ২ উইকেট আর দারুণ জয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৫ পূর্বাহ্ন ০৫, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

উইমেনস টি-টুয়েন্টি চ্যালেঞ্জে নেমে দারুণ বোলিংয়ে ২ উইকেট ঝুড়িতে জমিয়েছেন বাংলাদেশের পেসার জাহানারা আলম। তার দল ভেলোসিটি আসর শুরু করেছে ৫ উইকেটের জয়ে।

মেয়েদের আইপিএল খ্যাত টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে সুপারনোভাস শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান তোলে। জবাবে জাহানারাদের ভেলোসিটি ১ বল আর ৫ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে।

শারজায় ৪ ওভারে ২৭ রান খরচায় ২ উইকেট নেন জাহানারা। সুপারদের ওপেনার আতাপাত্তু জায়াগানি ও অধিনায়ক হারমানপ্রিত কৌরকে ক্যাচ আউট করেন টাইগ্রেস তারকা। দুই ব্যাটারই নিজেদের ইনিংসের সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন।

আতাপাত্তুর ৪৪ ও কৌরের ৩১ রানে লড়াইয়ের পুঁজি পায় সুপারনোভাস।

জাহানারাকে ১ ওভার করে চার স্পেলে বোলিং কোটা পূর্ণ করিয়েছেন অধিনায়ক মিতালি রাজ। নিজের শুরুর ওভারে তিনি দেন ৬ রান। নিজের তৃতীয় ওভারে এসে প্রথম উইকেটের দেখা পান জাহানরা। পরের স্পেলে এসেই ফেরান কৌরকে।

Reneta

লক্ষ্য তাড়ায় নেমে কৃষ্ণামূর্তির ২৯, ভার্মার ৩৪ ও লৌসের অপরাজিত ৩৭ রানে জয়ে নোঙর ফেলে ভেলোসিটি।

Jui  Banner Campaign
ট্যাগ: জাহানারাভেলোসিটিমেয়েদের আইপিএল-২০২০লিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কারাগারে উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নির্বাচন উত্তর সহিংসতা: ৪ কৃষকের বাড়িতে আগুন, এলাকায় আতঙ্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

গোপালগঞ্জের ৩টি আসনে জামানত হারালেন ১৩ প্রার্থী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনসম্মত: রাশিয়ার পর্যবেক্ষক দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT