চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার নিরসন হোক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১১:১৯ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

উপাচার্যের অপসারণের দাবিতে টানা আন্দোলনের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেট সদস্য সচিব রহিমা কানিজ এ তথ্য জানিয়েছেন। আজ বিকেল সাড়ে চারটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর উপাচার্যপন্থী ছাত্রদের মিছিল থেকে হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের জন্য ১ হাজার ৪৪৫ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ দেয় একনেক। প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের জন্য এ বছরের ১ মে ছয়টি হলের দরপত্র আহ্বান করে কর্তৃপক্ষ। এই দরপত্রে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন সাধারণ ছাত্রছাত্রীরা।
এরপর দুর্নীতির অভিযোগে তিন দফা দাবিতে গত ২৩ আগস্ট থেকে আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ। কয়েকদিন আন্দোলন চলার পর গত ১২ সেপ্টেম্বর আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই আলোচনায় আন্দোলনকারীদের দুটি দাবি মেনে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির তদন্তের দাবি না মানায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে উপাচার্যের অপসারণের দাবিতে নামেন আন্দোলকারীরা।

সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজ উপাচার্যের বাসভবন ঘেরাও করতে গেলে উপাচার্যপন্থী শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হন বলে জানা গেছে। উপাচার্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। কিন্তু আন্দেলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আদেশ না মানার হুমকি দিয়ে ক্যাম্পাস ও হলে অবস্থান করার ঘোষণা দেন।

এছাড়া আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও দুই সদস্য আজ পদত্যাগ করেছেন।

আমরা মনে করি বিশ্ববিদ্যালয় বন্ধ করে কোনো সুষ্ঠু সমাধান সম্ভব নয়। উভয় পক্ষকে আলোচনার টেবিলে এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই অচলাবস্থার নিরসন করবে। অন্যথায় সাধারণ ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাশ ও পরীক্ষা বন্ধ হলে শিক্ষার্থীরা অনাকাঙ্ক্ষিত সেশনজটে পড়ে নিজেদের মূল্যবান সময় হারাবেন। আমরা আশা করি সব ধরণের অস্থিতিশীল অবস্থার অবসান ঘটবে এবং দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT