চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী শিক্ষক-কনভেনশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৯
শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-শিক্ষক কনভেনশন

আগামী ১১-১২ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই: উচ্চশিক্ষা, নীতিমালা, কাঠামো’ শীর্ষক দুই দিনব্যাপী এক কনভেনশন অনুষ্ঠিত হবে।

‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’ আয়োজিত এই শিক্ষক-কনভেনশনে বাংলাদেশের উচ্চশিক্ষার নানান সঙ্কট, সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ‘বিশ্ববিদ্যালয়, সমাজ ও রাষ্ট্র’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করবেন সিরাজুল ইসলাম চৌধুরী, আবুল কাসেম ফজলুল হক, নাসিম আখতার হুসাইন, আনু মুহাম্মদ, গীতি আরা নাসরীন ও সাঈদ ফেরদৌস।

এছাড়া অন্যান্য যেসব বিষয়ে অধিবেশন ও কর্মশালা অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে: ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন: কৌশলপত্র’, ‘১৯৭৩-এর অধ্যাদেশ ও বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন’, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাইরে: প্রাইভেট ও ‘‘সরকারি’’ বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতা’, ‘নিউলিবারেল রূপান্তরে বিশ্ববিদ্যালয়’, ‘পাঠদান ও গবেষণা’ এবং ‘ভর্তি, নিয়োগ ও প্রশাসন’।

বিভিন্ন অধিবেশন ও কর্মশালায় অংশ নেবেন আফসান চৌধুরী (ব্র্যাক বিশ্ব.), সলিমুল্লাহ খান (ইউল্যাব), কামরুল হাসান মামুন (ঢাবি), কাবেরী গায়েন (ঢাবি), তানজীমউদ্দীন খান (ঢাবি), একেএম শাহনেওয়াজ (জাবি), রায়হান রাইন (জাবি), আইনুন নাহার (জাবি), বখতিয়ার আহমদ (রাবি), সুমন রহমান (ইউল্যাব), অভিন্যু কিবরিয়া ইসলাম (যবিপ্রবি), নাসির আহমদ (জবি), অবন্তী হারুণ (ইউল্যাব), মাহমুদুল সুমন (জাবি), স্বাধীন সেন (জাবি), আ-আল মামুন (রাবি), ফাহিমা ফারাবী (জাবি), রুশাদ ফরিদী (ঢাবি), আর রাজী (চবি), মোহাম্মদ আজম (ঢাবি), কাজী ফরিদ (বাকৃবি), কাজী মারুফ (ঢাবি), মানস চৌধুরী (জাবি), ফাহমিদুল হক (ঢাবি), রায়হান শরীফ (জাবি), মির্জা তাসলিমা (জাবি), পারভীন জলি (জাবি) এবং সামিনা লুৎফা (ঢাবি)।

অধিবেশনগুলো বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে ও শুক্রবারে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে।

১৩ এপ্রিল সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে পুরো কনভেনশনের সারাংশ সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

৯০ কোটি ভোটারের ‘বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন’ বৃহস্পতিবার

পরবর্তী

টেকসই উন্নয়নে অধিকতর গবেষণা চান প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

টেকসই উন্নয়নে অধিকতর গবেষণা চান প্রধানমন্ত্রী

বাঘাইছড়িতে ইউপিডিএফের সমন্বয়ক নতুনজয় চাকমা আটক

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT