চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাসদের পরিণতি দেখে ছাত্রলীগকে শিখতে বললেন সৈয়দ আশরাফ

সৌমিক আহমেদ সৌমিক আহমেদ
৮:০৪ অপরাহ্ণ ১৩, জুন ২০১৬
রাজনীতি
A A

অতীতে হঠকারী সিদ্ধান্তের জন্যই জাসদকে আজ আওয়ামী লীগের লেজুড়বৃত্তি করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ছাত্রলীগের বর্ধিতসভা ও কর্মশালায় ইতিহাস মনে রেখে সামনে চলতে ছাত্রলীগ নেতাদের পরামর্শ নিয়েছেন তিনি।

সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ছাত্রলীগের নতুন কমিটির প্রথম বর্ধিত সভায় নানা বিষয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

জাসদ মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চেয়েছে এমন অভিযোগ করে তরুণ নেতৃত্বকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন সৈয়দ আশরাফুল ইসলাম।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,‘মুক্তিযুদ্ধের চেতনাকে জাসদ নামক এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রীরা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভিন্নখাতে নিয়ে গেছে। বাংলাদেশ যেনো কোনোদিন কার্যকর রাষ্ট্র না হতে পারে, এটাই চেয়েছিলো তারা (জাসদ)। আজ সে দলটিই এখন আমাদের লেজুড়বৃত্তি করছে। সিদ্ধান্ত নিতে যদি একবার কেউ ভুল করে, তার প্রায়শ্চিত্ত কিন্তু সারাজীবন করে যেতে হয়।’

নিজেদের মেধা জাতীয় উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়ে ছাত্রলীগ নেতৃত্বকে জাসদের অতীত ভুলে না সেখান থেকে শিক্ষা নেওয়ার কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সৈয়দ আশরাফ আরও বলেন,‘আপনাদেরকেই বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সার্বিক মূল্যস্ফীতি কমেছে : পরিকল্পনামন্ত্রী

পরবর্তী

বিরাট দামে ‘লিঙ্কডইন’ কিনে নিচ্ছে মাইক্রোসফট

পরবর্তী

বিরাট দামে ‘লিঙ্কডইন’ কিনে নিচ্ছে মাইক্রোসফট

জয় দিয়ে স্পেনের ইউরো শুরু

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT