ঈদকে সামনে রেখে রাজধানীতে ১০ কোটির ও বেশী টাকার জালনোট বাজারে ছাড়ার প্রস্ততি নিচ্ছিলো একটি সংঘবদ্ধ নকল মুদ্রা তৈরী চক্র।
রোববার রাজধানীর বনশ্রী আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা আটক করে ওই চক্রের প্রধান আব্দুর রহিম ও তার দুই স্ত্রীসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম জানায়, তাদের প্রধান করিগর মোহাম্মদপুর তাজমহল রোডের হুমায়ুন কবীর। চক বাজার ও মালিটোলা এলাকা থেকে তারা জাল টাকা তৈরীর উপকরণ সংগ্রহ করে থাকে। তার মাধ্যমে জাল নোট তৈরি করার প্রস্তুতি নিচ্ছে ছিলাম।






