চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জালিয়াতির মাধ্যমে জায়গা দখলের অপচেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৬ অপরাহ্ন ১৮, জুন ২০২০
চট্টগ্রাম, জনপদ
A A

মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে নগরীর খুলশী গার্ডেন ভিউ আবাসিক এলাকায় দীর্ঘদিন থেকে অবৈধভাবে জমি দখলের পাঁয়তারা করছে এস এম জমির উদ্দিন। তার নামে কোন জায়গা জমি না থাকার স্বত্বেও অন্যজনের জমি নিয়ে জাল জালিয়াতির মাধ্যমে জায়গা দখলের অপেচষ্টা চালিয়ে যাচ্ছে।

এতে এই আবাসিকের সুনাম নষ্ট হচ্ছে, ব্যাহত হচ্ছে চলামান উন্নয়ন। শুধু তাই নয় জমির উদ্দিনের অসহযোগিতা ও ক্রুটি বিচ্যুতি রাখার কারণে গত ১৬ বছর ধরে এই আবাসিক এলাকা কার্যকর আলোর মুখ দেখেনি। বড় ধরনের বিনিয়োগের ঝুঁকিতে পড়েছে জমির মালিকরা।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মো. আলমগীর আলম নামে ওই হাউজিং সোসাইটির জায়গার মালিক এসব অভিযোগ করেন।

মো. আলমগীর আলম বলেন, খুলশী মৌজার আরএস ৫৫৩ দাগের পিএস ১৮০ দাগের ৬ একর জমি প্রকৃত মালিকদের কাছ থেকে আমি কিনে নিই। ওই দাগের কিছু জমি এস.এম জমির উদ্দিনও কিনে নেয়। জমির উদ্দিন ও আমার অধীনে থাকা জমিগুলো নিয়ে খুলশী গার্ডেন ভিউ আবাসিক এলাকা গড়ে তোলা হয়। জমির উদ্দিন তার অধীনে থাকা জমিগুলো বিক্রি করে দেন। কিন্তু এখন জমির উদ্দিন আমার অধীনে থাকা জমিগুলো দখলের পায়তারা করছে।

আলগীর আরও বলেন, ইতোমধ্যে আমি আমার ২ একর জমি এবং একই দাগের জমির মালিক আকতার হোসেন মনসুরের স্বত্ব দখলে থাকা ৩০ শতক ভূমিসহ মোট ১ দশমিক ৮৬ জমি মহিউদ্দিন বাচ্চুর কাছে বিক্রির জন্য ২০১৭ সালে চুক্তিবদ্ধ হই। এসব জমি নিয়ে কোনো প্রশ্ন না ওঠার জন্য ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন সময় বৈঠক হয়। পরে চলতি বছরের ১৩ মে খুলশী গার্ডেন ভিউ হাউজিং সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক, অন্যান্য কর্মকর্তা, জমির উদ্দিনের উপস্থিতিতে আমার স্বত্বের জমি মহিউদ্দিন বাচ্চুকে বুঝিয়ে দেওয়া হয়। আরও কিছু জমি জমির উদ্দিন বুঝিয়ে দিবেন বলে জানান।

তিনি বলেন, সোসাইটির ভেতরে ও আশপাশের এলাকায় জমির উদ্দিন সম্পর্কে জমির মালিক না হয়েও জাল দলিল তৈরির জনশ্রুতি আছে। জমির উদ্দিনের এসব আচরণের কারণে আমার পরিস্কার জমিগুলো নিয়েও জনমনে বিরুপ ধারণা সৃষ্টি হয়। শুধু তাই নয়, আমিসহ বেশকিছু জায়গার মালিক জমির উদ্দিনের কারণে বিভিন্নভাবে কষ্ট ভোগ করছি।

Reneta

আলমগীর বলেন, আমার সঙ্গে বায়নাকৃত জমি মহিউদ্দিন বাচ্চুকে বুঝিয়ে দেওয়ার পর জমির উদ্দিন উপলব্ধি করে, তার অপকর্ম জনসমক্ষে প্রকাশ হবে এবং জাল জালিয়াতির মাধ্যমে তৈরি করা দলিল গ্রহীতারা ক্ষতিপূরণ দাবি করবে। তাই এখন জমির উদ্দিন নিজে উপস্থিত থেকে মহিউদ্দিন বাচ্চুকে আমার স্বত্বের বুঝিয়ে দেওয়া জমি নিয়ে অপপ্রচার করছে।

তিনি বলেন, এই অপপ্রচারের পর খুলশী গার্ডেন ভিউ হাউজিং সোসাইটি কর্তৃপক্ষ ৯ সদস্যের কমিটি করে সমাধানের লক্ষ্যে। গত ৮ জুন এই কমিটি সভা করে। সেখানে মহিউদ্দিন বাচ্চু ও জমির উদ্দিনকে উপস্থিত থাকতে বলা হয়। কিন্তু মহিউদ্দিন বাচ্চু সভায় উপস্থিত হলেও জমির উদ্দিন সভায় আসেনি। তবে সভায় জমির উদ্দিন মোবাইলে সংযোগ স্থাপন করে। এ সময় উপস্থিত সকলে লাউড স্পিকারে জমির উদ্দিনের বক্তব্য শুনেন। এতে জমির উদ্দিন গত ১৩ মে স্ব-শরীরে উপস্থিত হয়ে আমার মালিকানায় বিদ্যমান প্লট ও ভূমির মধ্যে আনুমানিক ২৮ কাঠা ভূমি চিহ্নিত করে মহিউদ্দিন বাচ্চুকে বুঝিয়ে দেওয়ার বিষয়টি এ সময় স্বীকার করেন।

আলমগীর আরও বলেন, জমির উদ্দিনের বর্তমানে আমমোক্তার মূলে অধিকারে প্রাপ্ত আর কোনো ভূমি অবশিষ্ট নেই। এরপরও লাকী আকতার নামে এক ব্যক্তিকে বায়না প্রদান করেছেন মর্মে আমার একটি জমিতে ব্যানার সাটিয়ে দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন জমির উদ্দিন। ওই ব্যানারে লাকী আকতারকে উপস্থাপন করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: জায়গা দখল
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচনে এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকি নেই বলছে বাংলাদেশ সেনাবাহিনী

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT