জার্মান নাগরিককে হত্যার দায়ে এক অভিবাসীর সাড়ে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন জার্মানির আদালত।
অভিবাসীদের সহিংসতার বিরুদ্ধে চেমনিতজ শহরে কয়েকশ’ মানুষের বিক্ষোভের পরই এমন রায় দিলো আদালত। ২০১৭’র ডিসেম্বরে কানডেল শহরে ১৫ বছরের কিশোরীকে হত্যা করে আব্দুল ডি নামে ওই অভিবাসী।
সে আফগানিস্তানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, নিহত কিশোরী আব্দুলের সাবেক বান্ধবী। বেশ কিছুদিন আগে থেকেই তাকে হত্যার হুমকি দিচ্ছিল আব্দুল।
২০১৫ থেকে এ পর্যন্ত ১০ লাখের বেশি অভিবাসী জার্মানিতে পাড়ি জমিয়েছে। দেশকে সহিংসতামুক্ত করতে অভিবাসন ব্যবস্থা বন্ধে বরাবরই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে জার্মানির বিভিন্ন সংগঠন।










