চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানির ভোগ্যপণ্যের মেলায় অংশ নেবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৮
অর্থনীতি
A A

আগামী ৯ ফেব্রুয়ারি জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের প্রদর্শনী বা মেলা ‘অ্যাম্বিয়েন্ট’। চার দিনব্যাপী এ প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ৩১টি প্রতিষ্ঠান।

বিশ্বের সবচেয়ে বড় প্রদর্শনীর আয়োজক সংস্থা জার্মানির মেসে ফ্রাঙ্কফুর্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

গত এক দশকেরও বেশি সময় ধরে আয়োজন করা এই প্রদর্শনীতে বিশ্বের ১৫৪টি দেশের প্রায় সাড়ে চার হাজার প্রদর্শক অংশ নেন। আর সারা বিশ্ব থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার দর্শনার্থী অংশ নেন।

এই প্রদর্শনীতে অংশ নিয়ে বাংলাদেশের বেশ কিছু শিল্প যেমন, পাট এবং হস্ত শিল্পজাত পণ্য তাদের মান উন্নয়নে সক্ষম হয়েছে। ভারতের পরেই বাংলাদেশ হলো এই প্রদর্শনীতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ।

এতে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) উদ্যোগে ন্যাচারাল হ্যান্ডিক্রাফটস, প্রকৃতি, দ্য জুটসহ বেশকিছু প্রতিষ্ঠান অংশ নেবে। ইপিবির সহায়তা ছাড়া সরাসরি নিজ উদ্যোগে অংশ নিচ্ছে আর্টিসান সিরামিক্স লিমিটেড, আস্ক হ্যান্ডিক্রাফটস লিমিটেড, কনেক্সপো, ক্রিয়েশন, ফার সিরামিক্স, মুন্নু সিরামিক্স, প্যারাগন সিরামিক্স, পিপলস সিরামিক্স, সান ট্রেড এবং শাইন পুকুর সিরামিক্স।

আয়োজক সূত্র জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই বাংলাদেশ হলো প্রদর্শনীতে পণ্য তালিকায় দ্বিতীয় বৃহত্তম অংশগ্রহণকারী দেশ। প্রদর্শনীতে অংশ নেওয়া শীর্ষ দশ দেশ হলো চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, সুইজারল্যান্ড, দক্ষিন কোরিয়া, নেদারল্যান্ড, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

ট্যাগ: জার্মানিফ্রাঙ্কফুর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে পদ্মা সেতুর পাইলের ডিজাইনে বিলম্ব

পরবর্তী

নতুন বিড়ম্বনায় স্টোকস

পরবর্তী

নতুন বিড়ম্বনায় স্টোকস

৩ দফা দাবিতে শিক্ষামন্ত্রীকে ৩৫তম বিসিএস ক্যাডারদের স্মারকলিপি

সর্বশেষ

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

ভবনের ছাদে ছাদে গড়ে উঠছে ছাদকৃষি

আগস্ট ২৬, ২০২৬

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT