চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাম্বিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ০৬, মে ২০২১
বাংলাদেশ
A A

জাম্বিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় তিনি দেশে ফিরেন।

আজ রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল আলম খানের  সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাম্বিয়া আর্মি কমান্ডারের আমন্ত্রণে গত ৩০ এপ্রিল তিনি জাম্বিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি জাম্বিয়া আর্মি কমান্ডার ছাড়াও ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী, এয়ার ফোর্সের ভারপ্রাপ্ত কমান্ডার, জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের কমান্ড্যান্টগণের সাথে সাক্ষাৎ করেন এবং জাম্বিয়া সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ প্রশিক্ষণ সুবিধাদি পরিদর্শন করেন।

গত ৩ মে জেনারেল আজিজ আহমেদ এবং জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মি. ওয়েজি লুখেলের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে দু’দেশের মধ্যে সহযোগিতা ও সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মি. ওয়েজি লুখেলে বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সাথে উন্নত সম্পর্ক স্থাপনসহ কৃষি ক্ষেত্রে বাংলাদেশের দক্ষতার সহায়তা নেয়ার ব্যাপারে জাম্বিয়া সরকারের অভিপ্রায় ব্যক্ত করেন।

Reneta

পরে জেনারেল আজিজ আহমেদ সেনা সদর দপ্তরে জাম্বিয়ার আর্মি কমান্ডার, লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম মাইপাম্বে সিকাজওয়ের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে জেনারেল সিকাজওয়ে উভয় সেনাবাহিনীর মধ্যে সামরিক কার্যক্রম বৃদ্ধির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া সেনাবাহিনীর সাথে প্রশিক্ষণ কার্যক্রম বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সচেঞ্জ (এসএমইই) প্রোগ্রাম পরিচালনার ইচ্ছা প্রকাশ করেন।

এছাড়াও তিনি সামরিক বাহিনীর সদস্যদের জন্য জাম্বিয়ায় অন অ্যারাইভাল ভিসা প্রদানের বিষয়টিও তুলে ধরেন যা অতিশীঘ্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দেন জেনারেল সিকাজওয়ে।

একই দিন বিকেলে জেনারেল আজিজ আহমেদ বিমান বাহিনীর সদর দপ্তরে জাম্বিয়া এয়ার ফোর্সের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর জেনারেল বেনেডিক্ট টি কালিন্ডার সাথে সাক্ষাৎ করেন।

জাম্বিয়া এয়ার ফোর্সের কর্মকর্তা ও সদস্যদের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেয়ার বিষয়ে মেজর জেনারেল কালিন্ডা আগ্রহ প্রকাশ করলে তা স্বাগত জানান জেনারেল আজিজ আহমেদ।

সেইসাথে আগামীতে দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক আরও জোরালো হবে বলে প্রত্যাশা করেন বাংলাদেশ সেনাপ্রধান।

সফরকালে বাংলাদেশ সেনাপ্রধানকে জাম্বিয়ার সেনাবাহিনী ও বিমানবাহিনীর দু’টি চৌকস দল গার্ড অব অনার এবং লালগালিচা সংবর্ধনা প্রদান করা হয়।

গত ৪ মে জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস এর কমান্ড্যান্ট, লেফটেন্যান্ট জেনারেল নাথান মুলেঙ্গার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান। এসময় জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া ন্যাশনাল সার্ভিসের প্রতিনিধি দলকে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত বিভিন্ন অনুশীলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। পরে তিনি জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস এর একটি ইউনিট পরিদর্শন করেন।

গত ৫ মে জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল স্টিফেন সিমুজাল্ডোর সাথে সাক্ষাৎ করেন, পরে তিনি বিভিন্ন প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করেন এবং প্রশিক্ষণরত অফিসারদের উদ্দেশ্যে বক্তৃতা দেন।

এছাড়া তিনি দু’দেশের স্টাফ কলেজসহ অন্যান্য সামরিক প্রশিক্ষণ আরো জোরদার করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।

সেনাপ্রধানের এই পরিদর্শনে জাম্বিয়া ও বাংলাদেশের সশস্ত্র বাহিনী ছাড়াও দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোড়ালো হবে বলে আশা করা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ সেনাপ্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT