চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াতের সঙ্গ ছাড়তে ড. কামালকে তরুণ প্রজন্মের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

বাংলাদেশের জাতীয় রাজনীতিতে স্বাধীনতাবিরোধী জামায়াতের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানিয়ে ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন-এর কাছে স্মারকলিপি প্রদান করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তরুণ প্রজন্ম।

বিজয় দিবসের দিন রোববার বিকেলে পুরনো পল্টনে অবস্থিত ঐক্যফ্রন্টের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করতে যান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩০ সদস্যদের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয় এমফিল গবেষক এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল কবির শয়ন বলেন: আজ মহান বিজয়ের দিন। এই দিনে আমরা ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বরাবর জাতীয় রাজনীতি থেকে স্বাধীনতাবিরোধী জামায়াতের সঙ্গ ত্যাগের আহ্বান জানিয়ে স্বারকলিপি প্রদান করেছি। তিনি ধন্যবাদ দিয়েছেন এবং আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন। তিনি বলেছেন, এই বিষয়ে তারা আলোচনা করবেন এবং দেখবেন।

‘আমরা ড. কামাল হোসেনকে বলেছি, আপনি মহান মুক্তিযুদ্ধের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আপনার নেতৃত্বে এই দেশের সংবিধান প্রণীত হয়েছে। আপনি সংবিধানে লিখেছেন: আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল-জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে। কিন্তু আপনি বর্তমানে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে প্রকারান্তরে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতের সাথে রাজনৈতিক জোট গঠন করেছেন, যা আপনার প্রণীত সংবিধানের চার মূলনীতির মধ্যে বাঙালি জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার সাথে সরাসরি সাংঘর্ষিক।’

শয়ন আরও বলেন, আমরা স্মারকিলিপিতে ড. কামাল হোসেনকে আরো লিখেছি: আপনার প্রণীত সংবিধানের ১২ অনুচ্ছেদে ছিলো- ধর্মনিরপেক্ষতার নীতি বাস্তবায়নের জন্য (ক) সর্ব প্রকার সাম্প্রদায়িকতা, রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার, কোনো বিশেষ ধর্মপালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন বিলোপ করা হইবে। কিন্তু বর্তমানে আপনি ও আপনার নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট জামায়াতের সাথে জোট গঠনের মধ্যদিয়ে সাম্প্রদায়িক রাজনীতিতে অংশগ্রহণ এবং রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের ব্যবহারের বৈধতা দিয়েছেন।

কোন দল বা গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে স্মারকলিপি দিতে এসেছেন কিনা, এমন প্রশ্নে শয়ন বলেন: আমরা কারো দ্বারা প্রভাবিত হয়ে আসিনি। কোনো গোষ্ঠি থেকেও আসিনি। বিবেকের তাড়না থেকে এসেছি। তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের আদর্শ লালন করে। সেই আদর্শ থেকে এই স্মারকলিপি প্রদান করেছি। আমরা বলেছি, আপনারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু অত্যন্ত দু:খের সঙ্গে দেখছি যে, আপনাদের সঙ্গে জামায়াতও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে। আপনি কেন যুদ্ধাপরাধীর সঙ্গে নির্বাচনে যাচ্ছেন, তা তরুণ প্রজন্ম মেনে নিতে পারছে না।

Reneta

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তরুণ প্রজন্মের স্মারকলিপিতে দাবি জানানো হয় যে, জাতীয় রাজনীতিতে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতের সাথে সঙ্গ ত্যাগের সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে, স্বাধীনতাবিরোধী জামায়াতের পৃষ্ঠপোষকতাকারীদের সঙ্গ ত্যাগ করতে হবে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের সঙ্গ ত্যাগ করতে হবে।

স্মারকলিপি প্রদানের সময় ড. কামাল হোসেনের সঙ্গে স্বাধীনতার পতাকা উত্তোলনকারী ও জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের মহাসচিব মোস্তফা মহসিন মন্টু সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

তবে স্মারকলিপি প্রদানের সময় প্রতিনিধি দলের শুধুমাত্র একজনকে ড. কামাল হোসেন এর কক্ষে প্রবেশ করতে দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনড. কামাল হোসেনস্মারকলিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT