চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াতের বিচারে বাজেট অধিবেশনে আইনের সংশোধনী

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
২:৫৮ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ার পরদিন অাইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করতে ১৯৭৩ সালের আইনের সংশোধনী সংসদের আগামী বাজেট অধিবেশনেই পাশ হবে। জুন মাসের প্রথম সপ্তাহে শুরু হবে জাতীয় সংসদের বাজেট অধিবেশন।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত সিনিয়র সহকারি বিচারক ও সমপর্যায়ের কর্মকর্তাদের কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতার পর জামায়াতের বিচারে আইনের সংশোধনী নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন আইনমন্ত্রী।

মানবতাবিরোধী অপরাধের বিচারে দু’ জনের ফাঁসি কার্যকর এবংআরো বেশ কয়েকজনের মৃত্যুদণ্ডের রায়ের পর অপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিচারের পরিকল্পনা করেছে সরকার। এরইমধ্যে তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড  পাওয়া মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বেশ কয়েকজনের আপিল আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে। এসব মামলার শুনানি দ্রুত করতে আইন মন্ত্রণালয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

এছাড়া আদালতে বিচারাধীন বিপুল সংখ্যক মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াতযুদ্ধাপরাধী
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT