চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামালপুরে ‘গলুই’ প্রদর্শনে বাধা নেই: জানালেন নির্মাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ন ১০, মে ২০২২
বিনোদন
A A

সিনেমা হল না থাকায় বিকল্প ব্যবস্থায় ঈদে জামালপুরের চারটি মিলনায়তনে মুক্তি পেয়েছিলো ‘গলুই’। সম্প্রতি আচমকা ছবিটির প্রদর্শন বন্ধের নির্দেশ দেয় জেলা প্রশাসন। এমন ঘটনায় প্রতিবাদের ঝড় উঠে।

সোমবার গলুই’র পরিচালক এস এ হক অলিক ও প্রযোজক খোরশেদ আলম খসরু তথ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন। মঙ্গলবার বিষয়টি আমলে নিয়ে মৌখিক সিদ্ধান্ত জানায় তথ্য মন্ত্রণালয়। পরিচালক অলিক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘তথ্য মন্ত্রী ও তথ্য সচিব মহোদয়ের নির্দেশে জামালপুর গলুই প্রদর্শনের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।’

তিনি বলেন, মৌখিকভাবে জানানো হয়েছে গলুই এর প্রদর্শনীতে আর বাধা নেই। মন্ত্রণালয় থেকে ফোন করে জামালপুরের প্রশাসনকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। যেহেতু দুদিন প্রদর্শনী বন্ধ ছিল। আবার প্রচারণার মাধ্যমে জানাতে চাই সবাই এসে গলুই দেখুক।

তিনি বলেন, বুধবার থেকে ‘গলুই’ চালাতে পারতাম। কিন্তু মাঝখানে যেহেতু বিরতি পড়ে গেছে, অনেকেই প্রদর্শনী বন্ধ বলে জানেন- তাই একদিন আরও একটি প্রচার প্রচারণা করে বৃহস্পতিবার থেকে যথারীতি জামালপুরের তিনটি অডিটোরিয়ামে গলুই চলবে।

শাকিব ও পূজা চেরী জুটির প্রথম সিনেমা ‘গলুই’ মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে। গ্রাম গঞ্জের দর্শক ছবিটি সাদরে গ্রহণ করেন। বিশেষ করে স্টার সিনেপ্লেক্সসহ বিভিন্ন সিনেমা হলে মানুষ পরিবার নিয়ে ছবি দেখতে আসে।

গলুই এর নির্মাতা ও সংশ্লিষ্টরা বলছেন, আগামী সপ্তাহ থেকে মধুমিতা থেকে আরও বেশি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।

Jui  Banner Campaign
ট্যাগ: এস এ হক অলিকগলুইজামালপুরপূজা চেরীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT