চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি’র ১ম বর্ষে ভর্তির সব কার্যক্রম স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-শিক্ষক কনভেনশন

‘অনিবার্যকারণবশত’ উল্লেখ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির সব কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, ‘শুধুমাত্র অনলাইনে বিষয়ভিত্তিক পছন্দক্রমের ফরম পূরণ যথারীতি পূর্বের নির্দেশনা অনুযায়ী চলবে। ভর্তি সম্পর্কিত সময়সূচি ও নির্দেশিকা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।’

দুর্নীতির অভিযোগে উপাচার্যবিরোধী আন্দোলনের মধ্যে মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় জাবি। এর মধ্যেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন উপাচার্যবিরোধী শিক্ষক-শিক্ষার্থীরা।

তাদের দাবি, উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না তারা। এ জন্য বুধবার সকাল থেকেই বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করছেন আন্দোলনকারীরা।

অভিযোগ উঠেছে, হল ছাড়ার নির্দেশের পরও হলে অবস্থান করায় মেয়েদের হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা লাগিয়ে দেয়। তবে বিক্ষোভের মুখে পরে সেই তালা খুলে দেয় কর্তৃপক্ষ।

Reneta

এদিন ক্যাম্পাসে আসেনি জাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সভাপতি মো. জুয়েল বলেন, প্রশাসনিকভাবে হল ছাড়ার নির্দেশ দেয়ার পরপরই আমরা হল ছেড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে এসেছি। প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসবো না।

মঙ্গলবার উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা আন্দোলনরত ছাত্র-শিক্ষকদের সাথে উপাচার্যপন্থী ছাত্র-শিক্ষকদের হাতাহাতির পর গভীর রাত পর্যন্ত উপাচার্যবিরোধীরা তার বাসার সামনে অবস্থান নেন।

এরই মধ্যে পরিস্থিতি শান্ত করতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তের প্রতিবাদ ও নতুন কর্মসূচি ঘোষণা করে হলে ফেরেন আন্দোলনকারীরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বুধবারের পরও যারা হলে অবস্থান করবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে নতুন করে প্রভোস্ট কমিটির সভা হবে। সিন্ডিকেটের সিদ্ধান্তে বন্ধ ঘোষণার পর কারো হলে থাকা উচিত নয়।

উপাচার্যপন্থীদের দাবি, আলোচনার পরিবর্তে আন্দোলনাকরীদের একগুয়েমির কারণে বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবিভর্তিস্থগিত
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT