চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি’র নবীন শিক্ষার্থীরা পেল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ অপরাহ্ন ০৮, জানুয়ারি ২০২০
- সেমি লিড, শিক্ষা
A A

‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের (৪৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে।

ব্যতিক্রমী এই নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

অনুষ্ঠানে বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনাও প্রদান করা হয়। ‘গণমাধ্যম, সমাজ ও সংস্কৃতি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে জ্ঞানগর্ভ বক্তৃতা করেন অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জ ই মামুন।

মঙ্গলবার জহির রায়হান মিলনায়তনে ৪৮তম আবর্তনের পাঁচজন প্রতিনিধি শিক্ষার্থীর হাতে ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বুধবার দুপুরে বিভাগের বাকি শিক্ষার্থীদের হাতে `অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি তুলে দেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ।

এসময় বিভাগে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ, প্রভাষক মৃধা মোঃ শিবলী নোমান ও সাঈদ আল জামান। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ উপহার হিসেবে ৪৮তম ব্যাচের ছাত্র-ছাত্রীরা বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, উপহার হিসেবে বই এর চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে না।

নবীন শিক্ষার্থীরা যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে পারে এবং এবং বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সৎ, সাহসী ও প্রতিবাদী হয়ে বড় হতে পারে সেই উদ্দেশ্য সামনে রেখে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান বিভাগীয় সভাপতি শেখ আদনান ফাহাদ।

Reneta

তিনি বলেন: সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। এই ভাবনা থেকেই নবীনদের মাঝে অসমাপ্ত আত্মজীবনী তুলে দেয়া।

Jui  Banner Campaign
ট্যাগ: অসমাপ্ত আত্মজীবনী
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT