জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সফলভাবে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট চলছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ আশপাশের এলাকার গৃহস্থলির বর্জ্য সংগ্রহ করে প্ল্যান্টে এনে বায়োগ্যাস উৎপন্ন করা হচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বর্জ্য ছাড়াও পাশের শিক্ষক আবাসিক এলাকা অরুণা পল্লী এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে গৃহস্থালী বর্জ্য সংগ্রহ করা হয়। অফিস, ক্যান্টিন, রেস্টুরেন্ট, বাসাবাড়ি সব মিলিয়ে কমপক্ষে ৫শ’ উৎস থেকে বর্জ্য আসে। সংগ্রহের শুরু থেকেই পচনশীল বর্জ্য আলাদা করা হয়।
ক্যাম্পাসের ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টে এনে অপচনশীল বর্জ্য আলাদা রেখে পচনশীল বর্জ্য দিয়ে বায়োগ্যাস তৈরি করা হচ্ছে। এই গ্যাস দিয়েই চলছে ২০টি পরিবারের রান্নার কাজ। তৈরি হচ্ছে জৈব সারও।
বরাদ্দ পেলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্লান্ট থেকে দুর্গন্ধ বের হওয়া বন্ধ করাও সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:










