চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে রাজা-রাণী নির্বাচন শুক্রবার

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৮:১১ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৮
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) ৪০তম আবর্তনের শিক্ষা সমাপনী উৎসব (র‌্যাগ-৪০) উদযাপন উপলক্ষে শুক্রবার ‘রাজা-রাণী নির্বাচন-২০১৮’ অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটগ্রহণের মাধ্যমে একজন রাজা ও একজন রাণীকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনে সকাল ৯টা থেকে বিকাল বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনে ‘রাজা-রাণী নির্বাচন কমিশন-২০১৮’ কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, পাঁচজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় এবার রাজা-রাণী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজা পদের প্রার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের মাহবুবুল আলম রিনাদ (ফার্মেসি বিভাগ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবু কাওছার (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ) এবং শহীদ রফিক জব্বার হলের মো. ইমরান হোসাইন (লোক প্রশাসন বিভাগ)।

অন্যদিকে রাণী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রীতিলতা হলের কাজী সায়মা বানু (রসায়ন বিভাগ) এবং বেগম খালেদা জিয়া হলের যারীন তাসনিম (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ)। রাজা-রাণী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ওই ব্যাচের শিক্ষার্থীরা।

‘র‌্যাগ-৪০’-এর নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। জাকসু ভবনকে সাজানো হয়েছে বর্ণিল সজ্জায়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সাটানো হয়েছে রাজা-রাণী প্রার্থীর ছবি সম্বলিত বিভিন্ন পোস্টার ও ব্যানার-ফেস্টুন। নির্বাচনের প্রচার-প্রচারণায় শেষ মূহুর্তের ব্যস্ত সময় পার করছেন রাজা-রাণী প্রার্থীরা।

Reneta

‘র‌্যাগ-৪০’-এর প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এলতেফাত হোসাইন বলেন, সুনির্দিষ্ট বিধিমালা ও আচরণ বিধির ভিত্তিতে এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ সেশনের স্নাতক সম্পন্ন করা সকল শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট গ্রহণ শেষে গণনার পর রাতের মধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।নির্বাচনী তফসিল অনুযায়ী, একজন রাজা ও একজন রাণী সংশ্লিষ্ট ব্যাচের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। ২৩ ফেব্রুয়ারি নির্বাচন গ্রহণের পরপরই এর ফলাফল প্রকাশ করবে নির্বাচন কমিশন।

রাজা-রাণী নির্বাচনে ভোট দিতে ভোটারদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। তবে ‘র‌্যাগ-৪০’ উদযাপন কমিটি কর্তৃক অবাঞ্ছিত কোনো শিক্ষার্থী নির্বাচনে ভোট দিতে পারবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT