চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে বর্ণাঢ্য বর্ষবরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০১৮
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) নানা অানুষ্ঠানিকতায়, মহাসমারোহে বর্ষবরণ ও পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। বর্ষবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে চলছে ‘পহেলা বৈশাখ মেলা-১৪২৫’। ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়া চত্বরে প্রধান অতিথি হিসেবে বৈশাখী মেলা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

নববর্ষ উপলক্ষে আজ সকাল ৭টায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ক্যাম্পাসবাসীর সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। উপাচার্য বাসভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে উপাচার্য সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান।

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে উপাচার্য বলেন, বাংলা নববর্ষ উৎসব একটা আনুষ্ঠানিকতা। অনানুষ্ঠানিকভাবে এর প্রচলন সুদীর্ঘকালের। আবহমান গ্রাম বাংলায় আজও বাংলা মাস ও দিন-তারিখ অধিক প্রচলিত। বাঙালির বাঙালিত্বে বাংলা নববর্ষের উৎসব অনন্য স্থান দখল করে আছে। বিশ্বে এখন বাঙালি সংস্কৃতি বিশেষ মর্যাদায় স্থান লাভ করেছে। উপাচার্য বাংলা নববর্ষে সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও কল্যাণময় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সকাল ১০টায় প্রশাসনের উদ্যোগে উপাচার্যের নেতৃত্বে ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে পুরাতন কলাভবনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রো-উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্টার, হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, অফিসার, কর্মচারী, মহিলা ক্লাবের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রতিবারের মতো এবারও মঙ্গল শোভাযাত্রায় হরেক রঙের মুখোশ, হাতি, বাঘ, ফুল, পাখির প্রতিকৃতি ছিল। যার মাধ্যমে তুলে ধরা হয় বাংলা ও বাঙালির ঐতিহ্যকে। শোভাযাত্রায় অংশ নেওয়া নারীরা পরেছেন লাল, সাদা শাড়ি। হাত ভর্তি কাচের চুড়ি। চুলে বেলি ফুল। শিশুরাও সেজেছে লাল, সাদার সাজে। পুরুষদের সাজও তাই। বাংলার চিরায়ত সাজে নববর্ষ বরণ করছে সবাই।

শোভাযাত্রা শেষে বেলা সাড়ে ১০টায় পুরাতন কলা ভবনের সামনে মৃৎ মঞ্চে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। বেলা সাড়ে ১১টায় শহীদ মিনার চত্বরে মহুয়াতলায় বাংলা বিভাগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় উপাচার্যসহ কলা ও মানবিকী অনুষদের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ বাংলা বিভাগের অনুষ্ঠান উপভোগ করেন।

Reneta

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও আবাসিক হলসমূহের আয়োজনে পৃথক পৃথকভাবে বর্ষবরণ উৎসব পালন করা হয়। দিনশেষে বিকেল সাড়ে ৪টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে লোকগান, বাউল সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পহেলা বৈশাখ
শেয়ারTweetPin1

সর্বশেষ

কঙ্গোর গোলপোস্টে ‘চীনের প্রাচীর’, কে এই এমপাসি

জুলাই ২, ২০২৬

নায়ক হওয়ার দিনটি আমার ছিল: হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT