চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে প্রশাসনিক ভবন অবরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পে অপরিকল্পনা ও দুর্নীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে টানা দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের মহাপরিকল্পনা পুনর্বিন্যাস ও প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তসহ তিন দফা দাবিতে সকাল ৮টা থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে অবরোধ শুরু হয়। অবরোধ চলবে বিকাল চারটা পর্যন্ত। ফলে গতকালের (মঙ্গলবার) মতোই সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

অবরোধ শুরুর পর সকাল সোয়া ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন ও উপ-উপাচার্য (শিক্ষা) নূরুল আলম বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। কিন্তু বনিবনা না হওয়ায় তারা ফিরে যান।

Banglabid

পরে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক ও ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে গিয়ে আন্দোলনরকারী শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ আলোচনাও ব্যর্থ হলে প্রশাসনের কর্তা ব্যক্তিরা ফিরে যান।

তবে দুপুর একটার দিকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন: আন্দোলনকারীদের পক্ষ থেকে আলোচনায় বসার প্রস্তাব এসেছে। আমরাও চাই বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান হোক। তবে কোন শর্ত দিয়ে আলোচনা সফল হবে না।

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন: প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা আমাদের দাবি জানিয়েছি। তবে আনুষ্ঠানিক আলোচনায় বসার কোন প্রস্তাব পাইনি। আমরা জানিয়ে দিয়েছি তিন দফা দাবির ব্যাপারে ইতিবাচক সাড়া পেলে আমরা আলোচনায় বসবো।

Reneta

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ন আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির বলেন: আমরা আমাদের দাবির পক্ষে অনড়। আমাদের দাবি মেনে নিলে আমরা অবরোধ প্রত্যাহার করে নেব। অন্যথায় আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবরোধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তান বিশ্বের ‘সবচেয়ে বিপজ্জনক দেশ’: জেমস ম্যাটিস

পরবর্তী

এবারের জন্মদিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে: সাবিনা ইয়াসমিন

পরবর্তী

এবারের জন্মদিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে: সাবিনা ইয়াসমিন

থানায় জিডি করলেন অভিনেত্রী শবনম ফারিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT