চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের আইসিটি কর্নার স্থাপন

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
১:৩৩ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তি ব্যবহারের সুবিধার্থে সরকার ও রাজনীতি বিভাগে ‘অ্যাক্সিসেবল আইসিটি কর্নার’ স্থাপন করা হয়েছে। নতুন এই আইসিটি কর্নারে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা সহায়ক মোবাইল অ্যাপস, কম্পিউটার, স্ক্যানার ও হেডফোন ব্যবহারের সুযোগ পাবে।

শুক্রবার সকাল ১০টায় ভিজ্যুয়াল ইমপেয়ার্ড এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (ভিউ ফাউন্ডেশন) সহযোগিতায় আইসিটি কর্নারের উদ্বোধন করা হয়। সরকার ও রাজনীতি বিভাগের সেমিনার কক্ষে আইসিটি কর্নারের উদ্বোধন করেন ভিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ আলী চৌধুরী।

সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. সামসুন্নাহার খানমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. রাশেদা আখতার, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, অধ্যাপক ড. নাসরীন সুলতানা, ইংরেজি বিভাগের সভাপতি ড. লাইজু নাসরিন, অধ্যাপক মাসরুর শাহিদ হোসেন প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. রাশেদা আখতার বলেন, অ্যাক্সিসিবল আইসিটি কর্নার ব্যবহারের মাধ্যমে ক্যাম্পাসের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা আরও ভালভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে। এতে তাদের শিক্ষা জীবন আলোকিত হবে।

তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের কল্যাণের জন্য ভিউ ফাউন্ডেশন অ্যাক্সিসিবল আইসিটি কর্নার স্থাপন করে যে অবদান রাখলো তা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবো।

ভিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ আলী চৌধুরী বলেন, আমরা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে আছি এবং থাকবো। এই ধরনের কল্যাণমুখী ও মানবিক কাজে আমরা নিজেদের উৎসর্গ করেছি। আমরা প্রতিনিয়ত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সফট্ওয়্যার তৈরি করে তাদের শিক্ষা জীবনকে আরও সুন্দর ও সফলভাবে গড়ে তুলতে সহযোগিতা করার অঙ্গীকার করছি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাপা নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের নেই: কাদের

পরবর্তী

টরেন্টোতে বাংলাদেশ-কানাডা বাণিজ্য বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পরবর্তী

টরেন্টোতে বাংলাদেশ-কানাডা বাণিজ্য বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এবার ত্রিভুজ প্রেম নিয়ে ‘সোয়েটার’ নির্মাতার ছবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT